মাটিতে ফেলে দিদিকে কুড়ুল দিয়ে কেটে ফেলল ভাই! নৃশংসকাণ্ড বসিরহাটে
ঘরে ঢুকতেই দিদিকে মাটিতে ফেলে কুড়ুল দিয়ে কেটে ফেলল ভাই। ভাইয়ের হাতে দিদি খুনের নৃশংস ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার উত্তর মথুরাপুরে।
ঘরে ঢুকতেই দিদিকে মাটিতে ফেলে কুড়ুল দিয়ে কেটে ফেলল ভাই। ভাইয়ের হাতে দিদি খুনের নৃশংস ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার উত্তর মথুরাপুরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সালেয়া বিবি (৪০)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মানসিক বিকারগ্রস্থ মনিরুল মণ্ডলকে ওষুধ ও খাবার খাওয়াতে গিয়েছিলেন দিদি সালেয়া বিবি। তখনই দরজা বন্ধ করে চড়াও হয় দিদির উপর। কুড়ুল দিয়ে নৃশংসভাবে কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আর্ত চিৎকার করতে থাকেন।
এদিকে মহিলার আর্ত চিৎকারে তখন ভিড় জমে গিয়েছে বাইরে। দরজা খুলতেই তাঁরা দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন সালেয়া বিবি। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। তাঁকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।
প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুল দীর্ঘদিন ধরে মানসির রোগের শিকার। প্রায়ই বাড়ির লোকজনকে মারধর করত। এদিন ওষুধ খাওয়াতে যান দিদি সালেয়া বিবি। তখনই দিদির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কুড়ুল দিয়ে কোপাতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় বাড়ির লোকজনও। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।












Click it and Unblock the Notifications