কলকাতায় করোনা আক্রান্ত ব্রিটিশ পর্যটক, ভর্তি শহরের এক হাসপাতালে

কলকাতায় করোনা আক্রান্ত ব্রিটিশ পর্যটক, ভর্তি শহরের এক হাসপাতালে

কলকাতায় করোনা আক্রান্ত ব্রিটিশ পর্যটক। ভর্তি করা হয়েছে শহরের একটি হাসপাতালে। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিলেন তিনি। সেখানে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতায় করোনা আক্রান্ত ব্রিটিশ পর্যটক, ভর্তি শহরের এক হাসপাতালে

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গোটা দেশেই সতর্কতা জারি করা হয়েছে। তাই নিয়েই সতর্কতা জারি হয়ে হিয়েছে। তাই মাঝে বিদেশী এক পর্যটকের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। দমদম বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে এসেছিলেন সেই ব্রিটিশ পর্যটক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন। গতকাল থেকেই বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। বড়দিনের উৎসবের মজেছে গোটা দেশ। তারই মাঝে নতুন করে করোনা সংক্রমণ মাথাচারা দিতে শুরু করেছে।

তবে তাঁর শরীরে করোনা সংক্রমণ থাকলেও সেটা ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট কিনা তা এখনও জানা যায়নি। তবে তা জানতে জেনম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে নমুনা। গোটা শহরে এখন উৎসবের আমেজ। বড়দিনের উৎসবে মেতেছে গোটা শহর। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাঁরা সকলেই নেগেটিভ বলে জানা গিয়েছে। করোনা সংক্রমণ গোটা দেশে ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। চিনের করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সেই আশঙ্কায় ভারতেও সতর্কতা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে করোনা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে হাসপাতাল গুলির পরিকাঠামো নিয়েও। সব রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বছরের শেষ মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ফের সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন, মুখে মাস্ক পরে বাইরে বেরোনোর অনুরোধ জানিয়েছেন সেই সঙ্গে বারবার হাত ধোয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+