Brigade Rally: ব্রিগেড থেকেই নতুন আশা, লড়াইয়ে শপথ, আক্ষেপ শুধুই ক্যাপ্টেন মীনাক্ষীকে নিয়ে
রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ০, বাংলা থেকে লোকসভাতেও কোনও প্রতিনিধি নেই বামফ্রন্টের। সংসদীয় গণতন্ত্রে ০ হলেও ব্রিগেডের ময়াদন ফের একবার সফল সিপিএম। দলের ব্যানারে এবার ব্রিগেড চলোর ডাক দেয়নি সিপিআইএম বা বামপন্থী দলগুলি। মূলত শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ব্যানারে রবিবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম।
এপ্রিল মাসের দুপুর তিনটেয় বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করেই রবিবার কলকাতার রাজপথের রঙ লাল। শহর থেকে জেলা , দূর-দূরান্ত থেকে কর্মী, সদস্য সমর্থকরা ব্রিগেডে এলেন। কষ্ট উপেক্ষা করে শুধুমাত্র আদর্শের টানেই ব্রিগেড মুখী বাম জনতা।

বক্তাদের তালিকায় মহম্মদ সেলিম বাদ দিলেন পরিচিত কোনও মুখ নেই। কিন্তু ব্রিগেডের মঞ্চে অনামীরাই সিপিএমের নতুন তারকা হয়ে উঠলেন। নিরাপদ সর্দার, বন্যা টুডু এতদিন এই নামগুলি অপরিচিত ছিল, কিন্তু রবিবারের পর অনামীরাই বিখ্যাত হলেন বাম জনতার কাছে।
ক্ষমতা থেকে ১৩ বছর বাইরে। কিন্তু ব্রিগেড ভরাতে এখনও যে সফল বামেরা সেটা রবিবার আরও একবার প্রমাণিত হল। জেলা থেকে শনিবারই ব্রিগেডে আসতে শুরু করেছিলেন বাম কর্মী সমর্থকরা। আর রবিবার দুপুরে গরমকে উপেক্ষা করেই ব্রিগেডের অর্ধেকের বেশি জায়গা ভরে গেল লাল ঝান্ডায়। মুখরিত হল স্লোগানে আরও একটা কঠিন লড়াইয়ে আগে শপথ হাল বা ছাড়ার। এটাই বরিবারের ব্রিগেডের ক্যাচ লাইন।
দলের বক্তাদের তালিকায় সেলিম ছাড়া সেই অর্থে কোনও 'বড় নাম' ছিল না। কিন্তু কর্মী-সমর্থকদের উৎসাহে ভাটা নেই। কষ্টকে অতিক্রম করেই আবেগের ব্রিগেডে হাজির বাম জনতা। গত কয়েক বছর ধরে যে যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবার যুবনেত্রী বক্তার তালিকায় ছিলেন না। তা নিয়ে আক্ষেপ গোপন করেননি বাম কর্মী-সমর্থকদের একাংশ। ব্রিগেড থেকে ফেরার পথে বাম সমর্থকেদর হওতাশ ইস মীনাক্ষীকে বলতে দিতে পারত।
রাজ্য সম্পাদক হয়ে সেলিম যেমন বললেন তেমনই ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার, বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, কৃষকসভার অমল হালদার, সিটুর অনাদি সাহুরাও বক্তব্য রাখলেন। তবে মীনাক্ষির আক্ষেপ হয়ত পূরণ করে দিলেন বন্যা টুডু। হুগলির আদিবাসী বাম নেত্রীর ঝাঁধালো বক্তব্য রক্ত গরম করে দিল বাম কর্মীদের।
মাঠ ভরছে , কিন্তু ভোট বাক্সে তাঁর প্রতিফলন ঘটছে না। আগামী বছর কঠিন ম্যাচ, খেলা ঘোরাতে হবে। ২০২৬ সালের ভোটের নতুন আশা নতুন স্বপ্ন দিয়েই ঘরে ফিরলেন ব্রিগেডে আসা বাম জনতা।
।












Click it and Unblock the Notifications