ব্রিজ পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা! মন্ত্রীর দাবি উড়িয়ে জোরাল পর্যবেক্ষণের ত্রুটির তত্ত্ব
ব্রিজ পর্যবেক্ষণে গিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর মেট্রোর কাজে ব্রিজ ভাঙার তত্ত্ব উড়িয়ে দিলেন বিশেষজ্ঞরা। বুধবার সকালে ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেতু বিশেষজ্ঞ অরূপ গুহ নিয়োগী।
ব্রিজ পর্যবেক্ষণে গিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর মেট্রোর কাজে ব্রিজ ভাঙার তত্ত্ব উড়িয়ে দিলেন বিশেষজ্ঞরা। বুধবার সকালে ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেতু বিশেষজ্ঞ অরূপ গুহ নিয়োগী। রেলের তরফে ঘটনাস্থলে গিয়েছিলেন রাইটসের তিন বিশেষজ্ঞ।

মঙ্গলবার দুর্ঘটনার খবর পাওয়ার পরেই এলাকায় গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মেট্রোর কাজকেই কার্যত দায়ী করেছিলেন। মেট্রোর কাজে ভাইব্রেশন, পাইলিং যথাযথ না হওয়াকে ব্রিজ ভেঙে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং-এর প্রধান তথা সেতু বিশেষজ্ঞ অরূপ গুহ নিয়োগী। গিয়েছিলেন রাইটসের তরফে তিন বিশেষজ্ঞও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেতু বিশেষজ্ঞ অরূপ গুহ নিয়োগী জানিয়েছেন
- অক্ষত থাকা মাঝেরহাটের এক-দুই-তিন নম্বর লাইনের ওপরের অংশে বেশি ভাইব্রেশন হয়। কেননা সেখানে সবসময় ট্রেন চলে। যার ভাইব্রেশন মেট্রোর কাজের ভাইব্রেশন থেকে অনেকটাই বেশি। এছাড়াও যে সময় ব্রিজটি ভেঙে পড়েছে, তখন মেট্রোর ভাইব্রেশনের মতো কোনও কাজই হচ্ছিল না।
- ভাইব্রেশন হলে খাড়া যে অংশের ওপর ব্রিজটি রয়েছে, তাতে আগে ফাটল ধরার কথা। কিন্তু তাতে কোনও ফাটল ধরেনি।
- ব্রিজের ওপরের অংশে পিচের প্রলেপও অনেকটাই বেশি। কোনও কোনও জায়গায় এক ফুটের ওপর পিচের প্রলেপ রয়েছে। ব্রিজের ওপর সেটাও একটা বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন তিনি।
- ব্রিজের নিচে থাকা লোহার বিমগুলিও খুব খারাপ অবস্থায় রয়েছে। সেগুলির পর্যবেক্ষণের অভাব স্পষ্ট।
- সেতুর তলায় বিভিন্ন জায়গা থেকে জল চুঁইয়ে পড়ছে। যা কখনই হওয়া উচিত নয়। এই জল চুঁইয়ে পড়ায় ব্রিজের অভ্যন্তীরণ গঠনে প্রভাব ফেলেছে।
- ব্রিজের ওপর দিয়ে হেঁটে গেলে সেখানে কম্পন অনুভূত হয়, গাড়ি গেলে যেখানে কম্পন অনুভূত হয়, সেখানে কেন রাজ্য সরকারের প্রতিনিধিরা সেই অনুভূতি পান না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ফলে রাজ্যের পূর্ত দফতরের তরফে কবে, কী ভাবে ব্রিজের পর্যবেক্ষণ করা হয়েছে এবং কী ভাবে ফিট রিপোর্ট দেওয়া হয়েছে, সেই প্রশ্নও উঠছে।












Click it and Unblock the Notifications