Breaking Now: খাস কলকাতায় 'পিটিয়ে খুন' যুবককে, ব্যাপক উত্তেজনা

খোদ কলকাতার বুকে পিটিয়ে খুন করার অভিযোগ। নারকেলডাঙায় খালের পাশ দিয়ে দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই যুবকের নাম শেখ শামিম বলে জানা যাচ্ছে। খোদ কলকাতার বুকে এহেন ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

খোদ কলকাতার বুকে পিটিয়ে খুন করার অভিযোগ। নারকেলডাঙায় খালের পাশ দিয়ে দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ওই যুবকের নাম শেখ শামিম বলে জানা যাচ্ছে। খোদ কলকাতার বুকে এহেন ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 ব্যাপক উত্তেজনা

তবে খোদ কলকাতার বুকে এহেন ঘটনায় প্রশ্নের মুখে সুরক্ষা। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রপাত গত পরশু দিন অর্থাৎ বুধবার রাতে। নারকেলডাঙায় রেলের কারশেডের কাছে খালের পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। একেবারে রক্তাত্ব অবস্থায় অবস্থায় ওই যুবকে উদ্ধার করা হয়। আর সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে বা কেনই ওই যুবককে মারা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি পুলিশের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।

পরবর্তীকালে জানা যায়, ওই যুবকের নাম শেখ শামিম। অন্যদিকে ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। যে প্রাথমিক রিপোর্ট সামনে আসছে তাতে জানা যাচ্ছে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু কেন বা কীসের জন্যে খুন করা হল শেখ শামিমকে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সুত্রে খোঁজখবর চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে তদন্তও শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ।

দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতদের। কেন বা কীসের জন্যে পিটিয়ে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে তিনজনকে পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে তাঁরা সবাই শেখ শামিমের পূর্ব পরিচিত বলেই খবর। পুরানো বচসা কিংবা টাকা পয়সা নিয়ে ঝামেলার কারণেই এই খুন বলে মনে করছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে যে জায়গা থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সেখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার কেউ ছিল কিনা সেটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে যখন দেহ উদ্ধার হয় সেই সময়ে বোঝাই যায়নি যে শেখ শামিমকে খুন করা হয়েছে। সাধারণ মৃত্যু বলেই মনে করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই পুলিশ প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ৩০২ ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মৃত শেখ শামিমের স্ত্রীকেও জেরা করা হচ্ছে পুলিশের তরফে । সব মিলিয়ে একেবারে খোদ কলকাতার বুকে এভাবে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+