কলকাতায় করোনায় সন্দেহে যুবককে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করল পুলিশ
কলকাতায় করোনায় সন্দেহে যুবককে বেলেঘাট হাসপাতালে ভর্তি করল পুলিশ
ফের কলকাতায় করোনা সন্দেহে এক যুবককে বেলেঘাট হাসপাতালে নিয়ে গেল পুলিশ। সোমবার সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে এক যুবক অসুস্থ বোধ করে। জ্বর নিয়ে আসা কেরল থেকে ঐ যুবক রবিবার কলকাতা ফেরে।

এদিন উত্তরবঙ্গে যাবার জন্য অসমের যুবকটি ধর্মতলায় এল টুঢেন্টি বাস স্ট্যান্ডে আসে। তারপরেই অসুস্থ হয়ে ধর্মতলায় শুয়ে পরে। খবরযায় কলকাতা পুলিশের কাছে।
কলকাতা পুলিশের একটি অ্যাম্বুলেন্স এসে অসমের বাসিন্দা যুবকটিকে উদ্ধার করে বেলেঘাটা আইডিতে নিয়ে যায়। কলকাতা পুলিশ সূত্রের খবর যুবকটি বাঙালি। কারন পুলিশের সঙ্গে সাবলিল বাঙলায় কথা বলেছেন। যুবকের আনুমানিক বয়স ৩০।












Click it and Unblock the Notifications