বিনা চিকিৎসায় মৃত কিশোর, অভিযোগ আর জি কর হাসপাতালের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেবেলা বেদম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা সুদীপ রাহা। কিন্তু রাত পর্যন্ত তাকে সম্পূর্ণভাবে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ। তার বাড়ির লোক কর্তব্যরত মহিলা চিকিৎসককে বিষয়টি জানালে তিনি গালিগালাজ করেন। এমনকী, রোগীকে ধাক্কা মারেন বলেও অভিযোগ উঠেছে। এর পর ভোরের দিকে মারা যায় ১৭ বছরের এই কিশোর।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের বাড়ির লোকজন। সুদীপ রাহার বাবা প্রদীপ রাহা বলেন, "এক সপ্তাহ ধরে ছেলের জ্বর না কমায় আমরা ওকে আর জি কর হাসপাতালে নিয়ে আসি। অথচ চিকিৎসাই হল না। চোখের সামনে ছেলেকে মরতে দেখলাম। এরা কি ডাক্তার? সামান্য দয়ামায়াটুকুও নেই।"












Click it and Unblock the Notifications