জোড়া লাগবে শামি-হাসিনের ভাঙা সংসার! অভিযোগ-পাল্টা অভিযোগেও সমাঝোতার বার্তা

অভিযোগের মাঝেও আরও একবার সংসার বাঁচানোর বার্তা দিলেন হাসিন। বললেন, তিনি শামিকে আরও একবার সুযোগ দিতে প্রস্তুত। শামিও চান মেয়ের জন্য এক হতে।

'গাড়ি থেকে ফোনটা না পেতেই শামি অন্যরকম আচরণ শুরু করেছিল। মুহূর্তেই কেমন বদলে গিয়েছিল শামি।' রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করেন ভারতীয় ক্রিকেটার শামির স্ত্রী হাসিন জাহান। তবে তিনি এই অভিযোগের মাঝেও আরও একবার সংসার বাঁচানোর বার্তা দিলেন। হাসিন বললেন, তিনি শামিকে আরও একবার সুযোগ দিতে প্রস্তুত।

জোড়া লাগবে শামি-হাসিনের ভাঙা সংসার

অন্যদিকে শামিও নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, 'বাড়ির ঝামেলা তিনি বাড়িতেই মিটিয়ে ফেলার পক্ষপাতী। ছোট্ট মেয়ের জন্যই ফের আমাদের এক হতে হবে।' শামি-হাসিনের ঝামেলা অন্য দিকে মোড় নিতে শুরু করেছে ক্রমশ। তবে এখনও তা আটকে রয়েছে, মান-অভিমানের আবহেই। হাসিনের কণ্ঠেই এদিন অভিমান শোনা যায়, শামি আমাকে এখনও একবারও ফোন করেনি।

হাসিন এদিন বলেন, 'শামি দোষ করেছে, তবু আমি সেটা মেনে নিয়েছিলাম। কিন্তু গাড়ি থেকে ফোনটা পেতে চ্যাটগুলো দেখার পর আর মন শক্ত করে থাকতে পারিনি। তবু শামিকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ও সবসময় এড়িয়ে গিয়েছে।' এক নিঃশ্বাসে কথাগুলি বলার পরই তিনি জানান, আরও একবার শামিকে সুযোগ দিতে চান। সুযোগ দিতে চান সংসার বাঁচানোর জন্য।

তবে হাসিন এসবের মধ্যেও অভিযোগ করেন, 'মিথ্যে কথা বলছে শামি। জানি না ও কী করতে চাইছে, কী বোঝাতে চাইছে।' শামি অবশ্য এদিনই জানান, 'আমার বিরুদ্ধে দিন দিন অভিযোগ পাহাড় জমা হচ্ছে। সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই আমি। বিসিসিআইয়ের প্রতি আমার আস্থা রয়েছে। আমি জানি, আমি সুবিচার পাব।'

এই অবস্থায় তিনি বলেন, 'আমি বাড়ির ঝামেলা বাইরে আনার পক্ষপাতী নই। এখনও চাই বাড়িতেই সব ঝামেলা মিটিয়ে নিতে। আমার মেয়ের জন্যই আমাদের আবার এক হওয়া দরকার। আমি সেটাই চাই।' কিন্তু তাঁদের উভয়ের এই চাওয়া মিলে গিয়ে ফের শামি-হাসিন এক হবেন কি না, তাঁদের সংসার বাঁচবে কি না, তা বলবে ভবিষ্যৎই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+