ভাল বাঙালি নেতা হওয়ার কর্মশালা! বঙ্গযোদ্ধার অভিনব কর্মসূচি

নেতাজি সুভাষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মত ভাল বাঙালি নেতা নেই। এই প্রজন্ম তো নেতা হওয়া, রাজনীতি করা এসব থেকে অনেকটাই দূরে। অথচ বাংলায় প্রকৃত ভাল নেতার এখন বড় প্রয়োজন। তাই বঙ্গযোদ্ধার পক্ষ থেকে বিশেষ অভিনব কর্মশালা।

বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে হওয়া বাঙালির নবজাগরণ উৎসবে হাজির বঙ্গযোদ্ধা সংগঠন। এই সংগঠন স্টলের মাধ্যমে আপামর বাঙালি ব্যবসায়ী সম্প্রদায় এবং সেখানে ঘুরতে যাওয়া সব বাঙালির সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে নিজেদের সংগঠনের মূল বাঙালি জাতীয়তাবাদী ভাবনার প্রসার ঘটানোর চেষ্টা চালাচ্ছে।

বঙ্গযোদ্ধা

বঙ্গযোদ্ধার স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বাঙালির কাছে সংগঠনের মূল কথা প্রচার করছে। সেখানে তারা উল্লেখযোগ্য সাড়া পেয়েছে বলেও দাবি করেছে। আগামীদিনে এই সংগঠন ভারতীয় সংবিধান অনুযায়ী বাঙালি জাতির যা কিছু প্রাপ্য, সেই অধিকার আদায়ের পথে আগামীদিনে পথে নামবে বলে আশ্বস্ত করেছে।

বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে হওয়া বাঙালির নবজাগরণ উৎসবে বঙ্গযোদ্ধার স্টলে বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী বই, বাংলা থিমের ওপর টিশার্ট, বাঙালি মনীষীদের নিয়ে তৈরি হওয়া ব্যাজও রেখেছে। তবে এগুলো বিক্রির করে আর্থিক লাভ নয়, বরং ভাবনাকে বাঙালির মধ্যে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য বলেই জানানো হয়েছে সংগঠনের তরফে।

বঙ্গযোদ্ধা

বাঙালির নবজাগরণ উৎসব উপলক্ষে যে মেলা ২১ এপ্রিল শুরু হয়েছে তা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এদিন এই মেলার স্টলে উপস্থিত ছিলেন বঙ্গযোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস, অভিজিৎ কুন্ডু, গার্গী বন্দ্যোপাধ্যায়, অরুণ সেন, রজত সেন, শুভ্রা রুদ্রের মতো আরও অনেকে।
সেইসঙ্গে সুপ্রদীপ সরকার, শুভজিৎ সরকার, অসীম বাকুলি, জয়দীপ দে-র মতো আরও অনেক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+