টিকিয়া পাড়া কারশেডে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
টিকিয়া পাড়া কারশেডে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
কালীপুজোর দিন ভাটপাড়ায় বোমা ভেটে এক বালিকার মৃত্যু হয়েছিল। সেখান থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছিল। তারপরেই আবার হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে হঠাৎই রেল লাইনে ধারে বোমা পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপরেই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভাইফোঁটার সকালে হুলুস্থূল দক্ষিণ-পূর্ব রেলে। টিকিয়া পাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমা পড়ে থাকার অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই তৎপরতা শুরু হয় আরপিএফের দফতরে। খবর পেয়েই আরপিএফের কর্মীরা ঘটনাস্থলে যান। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।
ঘটনাস্থলে তল্লাশি চালায় আরপিএফের কর্মীরা। মেটাল ডিটেক্টর এনে তল্লাশি চালানো হয়। প্রস্তুত রাখা হয়েছিল বোম্ব স্কোয়াডও। কিন্তু সন্দেহজনকত তেমন কিছু উদ্ধার হয়নি ঘটনাস্থল থেকে। তবে তল্লাশি অভিযানের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। প্রবল সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। একাধিক দূর পাল্লার ট্রেনের দেরী হয়েছে ছাড়তে।
কয়েকদিন আগে ভাটপাড়ায় রেল লাইনের ধারায় বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থল থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছিল। তারপর থেকে লাগাতার লাইনের ধারে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। ভাটপাড়ায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। একের পর এক বোমা উদ্ধারে পুলিশ প্রশাসনকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications