SSKM হাসপাতালে বোমাতঙ্ক, হুমকি ইমেল নিয়ে তৎপর পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড চালাচ্ছে তল্লাশি
শহরের মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল SSKM-এ বোমাতঙ্ক। বোমা মেরে হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি। ইমেল পেয়ে থানায় জানালেন কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে বম্বস্কোয়াড। তল্লাশি চালাচ্ছেন তাঁরা। শহরের এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন শয়ে শয়ে মানুষ চিকিৎসা করাতে আসেন।
হঠাৎ করে বোম্ব স্কোয়াডের গাড়ি এবং তল্লাশি দেখে তাঁরা বেশ ভীত হয়ে পড়েছেন। জানা গিয়েছে শুধু এসএসএসকে এম হাসপাতাল নয় শহরের একাধিক হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই ইমেলে। সেই সঙ্গে শহরের একাধিক বড় শিক্ষা প্রতিষ্ঠানেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হয়েছে।

কোথা থেকে এই ইমেলটি এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে কখনও এসএসকেএম হাসপাতালে এরকম হুমকি মেল আসেনি বলেই কর্তৃপক্ষ চমকে গিয়েছেন। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। নিরাপত্তার খাতে হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের আর কোনও হাসপাতালে বোমা রাখার হুমকি মেল এসেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
গত কয়েক মাস ধরে দেশে একাধিক জায়গায় এরকম বোমা রাখার বা মোবা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসছে। কয়েক মাস আগে কলকাতা বিমানবন্দর সহ রাজ্যের একাধিক বিমানবন্দরে এরকম হুমকি প্ল্যান এসেছিল। তারপরেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান বন্দর থানায় এই নিয়ে অভিযোগও জানায়। তারপরে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায় নি।
শুধু কলকাতা নয় দশের একাধিক বিমানবন্দরে এই বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। দিল্লি এবং বেঙ্গালুরুর একাধিক স্কুলেও বোমা রাখা রয়েছে বলে ইমেল এসেছিল। তারপরেই কিন্তু বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কোথা থেকে এই ইমেল আসছিল তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশও।












Click it and Unblock the Notifications