খিদিরপুরের বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছে বোমার কারখানা! গ্রেফতার ১

ঠিক বর্ধমানের খাগড়াগড়ে যেমন হয়েছিল সেভাবেই কলকাতার খিদিরপুর অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে দিব্যি চলছিল বোমার কারখানা। বর্ধমান না হয় কলকাতা থেকে অনেকটা দূরে ছিল, কিন্তু খোদ শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় রাজ্য প্রশাসনের দিকে ফের একবার আঙুল উঠল।

খিদিরপুরে মনসাতলা রো-এর একটি বাড়ি ভাড়া নিয়ে তার মধ্যেই বোমা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। ঘরের মধ্যে সকলের নজর এড়িয়ে দিব্যি চলছিল বোমা ও বিস্ফোরক তৈরির কাজ। ঘটনার কথা জানতে পেরেই হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে সমীর হোসেন ওরফে সোনি নামে এক ব্যক্তিকে।

Bomb factory seized by police in Khiderpore, Kolkata

এর পাশাপাশি বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনাটিই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, ছোটখাটো বোমা নয়, বড় ধরনের বিস্ফোরক তৈরির কাজই এই বাড়িতে চলছিল। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পুলিশ। বাড়িটি মাস দেড়েক আগে ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িতে আরও কয়েকটি ভাড়াতে রয়েছে বলে জানা গিয়েছে।

খিদিরপুরে এই ভাড়া বাড়ি থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ৩০০ প্যাকেট গান পাউডার, রিমোট কন্ট্রোল, মোবাইল চিপ, সার্কিট ইত্যাদিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর পিছনে আর কারা রয়েছে বা বড় কোনও নাশকতার ছক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+