মুকুল দিলেন মাস্টারস্ট্রোক! কংগ্রেস ছেড়ে বিজেপির পথে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

বলিউড তারকাদের মধ্যে যাঁদের বাংলা-যোগ রয়েছে, তাঁদের বিজেপিতে নামানোই লক্ষ্য। সেই লক্ষ্যে আংশিক সফল মুকুল রায়। মৌসুমী চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপিতে।

২০১৯-এর লক্ষ্যে বিজেপি এবারও বাংলায় তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে। সেই লক্ষ্যেই লোকসভা নির্বাচনে বাংলার দায়িত্বপ্রাপ্ত মুকুল রায় পাড়ি দিয়েছিলেন মুম্বই। বলিউড তারকাদের মধ্যে যাঁদের বাংলা-যোগ রয়েছে, তাঁদের বিজেপিতে নামানোই লক্ষ্য তাঁর। সেই লক্ষ্যে আংশিক সফল মুকুল রায়। মৌসুমী চট্টোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপিতে।

মৌসুমীর বিজেপি যোগ-সম্ভাবনা

মৌসুমীর বিজেপি যোগ-সম্ভাবনা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মৌসুমী নিজে স্বীকার করেছেন, তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। বিজেপির প্রস্তাব মেনে তিনি দিল্লিতে গিয়ে পদ্মশিবিরে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে মৌসুমীর বাংলা থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনাও জোরদার।

মৌসুমীর সঙ্গে বৈঠক মুকুলের!

মৌসুমীর সঙ্গে বৈঠক মুকুলের!

মুকুল রায় স্বীকার করেছেন তিনি মুম্বইয়ে গিয়েছিলেন। অনেকের সঙ্গেই বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কারা, তা স্পষ্ট করতে চাননি তিনি। তবে মৌসুমী চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের বিষয়টি স্পষ্ট হতে শুরু করলেই, মুকুল রায়ের মুম্বই যাওয়ার অভীপ্সা স্পষ্ট হয়ে যায়। বিজেপিতে যোগ দিতে চলেছেন, আভাস মিলেছিল। তিনিই স্পষ্ট করে দিলেন।

বিজেপি-যোগে অভিজিৎ উবাচ

বিজেপি-যোগে অভিজিৎ উবাচ

গায়ক অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গেও বৈঠক হয়েছে বঙ্গ বিজেপির। এমনটাও জানা গিয়েছে। তবে তিনি বিজেপির টিকিটে লোকসভায় লড়াই বা বিজেপি-যোগের কথা সমূলে উৎখাত করেছেন। অভিজিৎ সরাসরি বলেছেন, আমার সঙ্গে এমন দেখা তো সবসময়ই হচ্ছে বিজেপি-সহ অনেক দলের নেতানেত্রীদের। তা বলে রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে প্রার্থী হওয়ার কোনও সম্পর্ক নেই। তিনি স্পষ্ট বলেন, আমার কতোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খাও নেই।

তালিকায় আছে আরও নাম

তালিকায় আছে আরও নাম

এমন জানা গিয়েছে শুধু মৌসুমী বা অভিজিৎ নয়, বিজেপির টার্গেটে রয়েছে আরও অনেক নাম। এর আগে তো কুমার শানুর নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ভাসছে রানি মুখোপাধ্যায়ের নামও। কুমার শানুর সঙ্গে আগে যোগ ছিল বিজেপির। তবে সম্প্রতি কুমার শানু অস্বীকার করেন তা। রথযাত্রার থিম সং গাওয়া নিয়েও বিজেপি মিথ্যা প্রচার করা হচ্ছে বলে জানান তিনি।

পাখির চোখ বাংলা

পাখির চোখ বাংলা

বাংলা এবার বিজেপির পাখির চোখ। ২০১৯-এর মহাযুদ্ধে জিততে বাংলায় তাই অনেক আগে থেকেই কোমর বেঁধেছে বিজেপি। ২২টি আসনে জয়ের টার্গেট নিয়ে আসরে নেমেই রথযাত্রার ডাক দিয়েছিল। মমতার পাল্টা ব্রিগেডের সভাও ডেকেছে তারা। এই অবস্থায় বিজেপি পরিকল্পনা করেছে তৃণমূলকে ফাইট দিতে পারবে এমন প্রার্থী স্থির করতে।

সফট টার্গেট বলিউড তারকারা

সফট টার্গেট বলিউড তারকারা

আর সেই লক্ষ্যে বিজেপির সফট টার্গেট টলিউড ও বলিউডের তারকারা। বাংলা থেকে এবার অনেক বেশি তারকা প্রার্থী করা হতে পারে। রাজনৈতিক মহলে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি এখনই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে চাইছে না। বঙ্গ বিজেপি বলছে, সময় এলেই তাঁরা তা ঘোষণা করবেন।

আগে যাঁরা রয়েছেন

আগে যাঁরা রয়েছেন

বিজেপি ২০১৪ সালেও এ রাজ্যে তারকার মেলা বসিয়েছিল বাংলায়। প্রার্থী করা হয়েছিল বহু নামী অভিনেতা, গায়ককে। তবু কাঙ্খিত সাফল্য পায়নি তাঁরা। তবে রাজ্য বিজেপি মনে করছে, এবার রাজ্যে তাঁদের অবস্থান অনেক উন্নত। তাই ভিন্ন পরিস্থিতিতে তারকা প্রার্থীরা চাকা অন্য দিকে ঘুরিয়ে দিতে পারেন। উল্লেখ্য, এর আগে বিজেপির হয়ে টিকিট পেয়েছিলেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়, নিমু ভৌমিক, পিসি সরকার, বাপি লাহিড়ী প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+