কালীঘাটে হঠাৎ করে সাজো সাজো রব, মুম্বই থেকে আসছেন বিশেষ অতিথি

বলিউড থেকে বড় অতিথি আসছেন কলকাতা। তার জন্য আজ থেকেই সাজসাজ রব। আগামীকাল কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। তার জন্য আজ থেকেই কলীঘাটে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একটি কনসার্টের জন্য কলকাতায় আসছেন তিনি।

শুক্রবারই কলকাতায় পা রাখছেন সলমন খান। একটি কনসার্টের জন্য আসছেন তিনি। তবে আগামীকাল দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে শাহরুখ খান কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি।

কালীঘাটে হঠাৎ করে সাজো সাজো রব

শনিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তিনি কালীঘাটে যাবেন। সেকারণে আজ থেকেই কালীঘাটে শুরু হয়ে গিয়েছে তোরজোর। একেবারে বাঙালি কায়দায় স্বাগত জানানো হবে সলমনা খানকে। বাঙলার মিষ্টি িদয়ে তাঁকে স্বাগত জানানো হবে। আর বিশ্ববাংলা ব্র্যান্ডের কিছু সামগ্রি থাকবে সলমন খানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

salman khan

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা একটি বইও অভিনেতাকে উপহার দেবেন বলে জানা গিয়েছে। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করতে যাওয়ার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন তিনি। সোনাক্ষী সিনহাও থাকবেন সলমন খানের সঙ্গে এমনই জানা যাচ্ছে খবর। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে।

salman khan

বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিনহা। তারপরেই তাঁকে আসানসোল লোকসভা কেন্দ্রের টিকিট দেওয়া হয়। আগামীকাল ইস্টবেঙ্গল মাঠে একটি কনসার্টে যোগ দেবেন সলমন খান।

এদিকে তার অনুষ্ঠান এবং সফর গিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত কয়েক মাস ধরে লাগাতার প্রাণ নাশের হুমকি পাচ্ছেন সলমন খান। সেকারণে নিজের জন্য বুলেটপ্রুুফ গাড়িও কিনেছেন তিনি। এদিকে সলমন খানের কনসার্টের টিকির হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে। তাই নিরাপত্তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে কারণ রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+