অজ্ঞাত পরিচয়ের দেহ ঘিরে চাঞ্চল্য যাদবপুরে
যাদবপুর স্টেশনের কাছে লাইন থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির দেহ। ভোর চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখে জিআরপিতে খবর দেন।
যাদবপুর স্টেশনের কাছে লাইন থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির দেহ। ভোর চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখে জিআরপিতে খবর দেন। ওই ব্যক্তির দেহ উদ্ধারের পর পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে রেল পুলিশ।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, লাইন পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। আার তা হয়েছে প্রথম আপ ট্রেন যাওয়ার সময়। জিআরপিতে খবর দেওয়া হলে, দেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়।
ওই ব্যক্তিকে খুন করে লাইনে ফেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এমন কী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে জিআরপি।












Click it and Unblock the Notifications