রহস্যজনক পরিস্থিতিতে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার, কী কারণে খুন হতে হল তাঁকে

আশি বছরের এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হল অভিজাত নিউ আলিপুরে, প্রাথমিকভাবে খুন বলেই অনুমান পুলিশের

অভিজাত নিউ আলিপুরের একটি দোতলা বাড়ি থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম মলয় মুখোপাধ্যায়। রবিবার সকালে তাঁকে ডাকতে গিয়ে ওই বৃদ্ধকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে । এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রহস্যজনক পরিস্থিতিতে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার, কী কারণে খুন হতে হল তাঁকে

মৃত মলয় মুখোপাধ্যায় বাড়ির একতলায় থাকতেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে। মলয়বাবুর দেখাশোনার জন্য একজন পরিচারিকাও ছিলেন। রবিবার সকালে বাবাকে ডাকতে গিয়ে তিনি দেখেন, ঘরের দরজা ভাঙা, আলমারি লন্ডভন্ড, ঘরের জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। এরপরই নিউ আলিপুর থানায় খবর দেন মৃতের পুত্র। মৃত মলয় মুখোপাধ্যায়ের পুত্র ও পুত্রবধূ জানিয়েছেন, রাতে তাঁরা কোনও শব্দই শুনতে পাননি।

রহস্যজনক পরিস্থিতিতে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার, কী কারণে খুন হতে হল তাঁকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির দোতলার গ্রিল কাটার চেষ্টা হয়েছে। ওই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। লুঠের উদ্দেশ্যে খুন নাকি অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই পরিচারিকা সহ বাড়ির অন্যান্য সদস্যদেরও। ইতিমধ্যেই স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি শুরু করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+