ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেলিং-লাগাতার ধর্ষণ অসমের তরুণীকে, গ্রেফতার

গুয়াহাটি থেকে কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসে ধর্ষিতা হলেন এক তরুণী। তাঁর ঘনিষ্ঠ মূহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেলিং করে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

কলকাতা, ৫ এপ্রিল : গুয়াহাটি থেকে কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট পড়তে এসে ধর্ষিতা হলেন এক তরুণী। তাঁর ঘনিষ্ঠ মূহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেলিং করে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে। হোটেল ম্যানেজমেন্টের ওই ছাত্রীকে জোর করে দু'বার গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।

তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করানোর ভয় দেখিয়ে এই যৌন নিপীড়ন চালানো হচ্ছিল। অবশেষে লেক থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সল্টলেকের ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

ব্ল্যাকমেলিং-লাগাতার ধর্ষণ অসমের তরুণীকে, গ্রেফতার


কলকাতার যোধপুর পার্কে একাই থাকতেন তরুণী। তাঁর বন্ধু-বান্ধবীদের মাধ্যমে সল্টলেকের ব্যবসায়ী রাকেশ চৌধুরীর সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর তরুণীকে রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তাঁকে মদ্যপান করানো হয়। অচৈতন্য হয়ে পড়লে তরুণীকে গেস্ট হাউসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
তাঁর অবস্থার সুযোগ নিয়ে রাকেশ চৌধুরী এইসব করেছে বলে অভিযোগ। এরপর ধর্ষণের ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেলিং করা হত। এভাবেই লাগাতার ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন তাঁকে জোর করে দু'বার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ।

মঙ্গলবার রাকেশ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর বয়ান রেকর্ড করেন এক মহিলা আইপিএস অফিসার। এরপরই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করা হয়। এদিন ধৃত যুবককে আদালতে তোলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+