দত্তপুকুর বিস্ফোরণে NIA তদন্তের দাবি! অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

উত্তর ২৪ পরগনার দত্ত পুকুরে অবৈঝ বাজি কারথানায় বিস্ফোরণে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে মৃতের সংখ্যা আট বলেও দাবি করা হচ্ছে। ওই বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন।

রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন, পশ্চিমবঙ্গের দত্ত পুকুরে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি গভীর উদ্বেগে ও ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে চিঠি দিচ্ছেন। বিস্ফোরণে অনেত জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে। এটির পুঙ্খানুপুঙ্খ ও সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনার পিছনের কারণ খুঁজে বের করার দাবিও তিনি করেছেন।

 দত্তপুকুর বিস্ফোরণে NIA তদন্তের দাবি! অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

তিনি আরও লিখেছেন, দত্তপুকুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার বিস্ফোরণে অন্তত ছয় থেকে সাত জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন সুকান্ত মজুমদার। এই ঘটনায় ব্যাপক অপরাধমূলক উপাদান থাকায় এর ব্যাপক তদন্তের দাবি করেছেন তিনি।

এনআইএ তদন্তের দাবি করে, বিজেপি নেতা লিখেছেন, স্থানীয় বাসিন্দারা এই অবৈধ কারখানা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই সেদিকে লক্ষ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনার তগন্ত এনআইএকে দিয়ে করানোর অনুরোধ করেছেন।

তিনি বলেছেন, সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপের সম্ভাবনা-সহ সব দিক পরীক্ষা করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিতে অমিত শাহের কাছে অনুরোধ করেছেন সুকাশ্নত মজুমদার।

এর আগে রাজ্যের বিরোধী দলনেতা এই বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন শুধু এই কারখানা নয়, গোটা রাজেই এই পরিবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি বাজির কারখানা বন্ধ করতে বড় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাজির ক্লাস্টার তৈরি করে এইসব কারখানা বন্ধ করা হবে। কিন্তু তিনি এখন চোরদের বাঁচাতে ব্যস্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+