শ্যামবাজারে মেট্রো স্টেশনের ধারেই কর্মসূচি বিজেপির, আর কী জানালো হাইকোর্ট?
ছয় দিন না৷ পাঁচ দিন অনুমোদন করল কলকাতা হাইকোর্ট। পাঁচ দিন বিজেপির পক্ষ থেকে জমায়েত করা যাবে শ্যামবাজার মেট্রো স্টেশনের পাশে। মঙ্গলবার এই নির্দেশ জানিয়ে দিল হাইকোর্ট।
আগামী ২১ তারিখ থেকে বিজেপি শ্যামবাজার মেট্রো স্টেশনের অবস্থান করতে পারে। আর কোনও বাধা থাকল না। এর আগে শ্যামবাজারে অবস্থান কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু সেই কর্মসূচি তুলে দিয়েছিল পুলিশ। মঞ্চ খুলে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতৃত্ব, কর্মী - সমর্থকদের।

আরজি কর ঘটনার প্রতিবাদ গোটা বাংলা জুড়ে হচ্ছে। ডিওয়াইএফআই হাসপাতালের উল্টো দিকেই মঞ্চে বেঁধে প্রতিবাদ করেছে। বিজেপিও চায় মঞ্চ বেঁধে ওই ঘটনার প্রতিবাদ করতে। এর মধ্যেই আরজি কর থেকে শ্যামবাজার পর্যন্ত এলাকায় ১৬৩ ছাড়া জারি করা হয়েছে। ফলে ওইসব এলাকায় কোনও মিটিং, মিছিল, জমায়েত ভিড় করা যাবে না।
গত সপ্তাহে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। শ্যামবাজার মেট্রো স্টেশনে এক নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল। মঞ্চ বাধা হয়েছিল আগেই। কিন্তু পরে দেখা যায়, সেই পুলিশ সেই মঞ্চ খুলে দিয়েছে। ওই এলাকায় বিজেপি কর্মসূচি করলে যানজটের সমস্যা হবে। সেই কারণে পুলিশ অনুমতি দেয়নি কর্মসূচির।
বিজেপি কর্মীদের সঙ্গে এক সময় তুমুল বচসা হয় পুলিশের। শেষপর্যন্ত পুলিশ অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষদের আটক করে। তাদের লালবাজারে ধরে নিয়ে যাওয়া হয়। রাজ্যের পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্ব। এরপরেই তারা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের এজলাসে মামলা ওঠে। ২১ তারিখ থেকে শ্যামবাজার মেট্রোর পাশে ছয় দিন জমায়েত করতে চেয়ে আবেদন করে বিজেপি। কিন্তু ছয় দিন অনুমতি পায়নি বিজেপি। পাঁচ দিন এই কর্মসূচি পালন করবে বিজেপি। বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications