উপ নির্বাচনে ভোট দিতে না পারা বিজেপি কর্মীরা রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ, নেতৃত্বে শুভেন্দু
রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা। উপ নির্বাচনে চার বিধানসভা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা অনেকেই ভোট দিতে পারেননি। তাদের ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগে ফের শুভেন্দু অধিকারী রাজভবনের দ্বারস্থ হয়েছেন।
দুপুরের পর থেকেই রাজভবনের বাইরে রীতিমতো সাজো সাজো রব। পুলিশ কর্মীদের সংখ্যা ভিতরে এবং বাইরে বাড়ানো হয়। সাধারণ মানুষজন রাজভবনের বাইরে ভিড় করতে থাকেন। জানা গিয়েছে, উপ নির্বাচনে ভোট দিতে পারেননি, এমন একশো জন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।

মঙ্গলবার দুপুরের পর বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষদের রাজভবনে ঢুকতে দেখা যায়। তাদের সঙ্গে বেশ কিছু সাধারণ মানুষ ছিলেন। তারা বিজেপি কর্মী সমর্থক। তারা এবার উপ নির্বাচনে ভোট দিতে পারেননি। আরও একাধিক মানুষ রাজভবনের বাইরে ভিড় করতে থাকেন। তারা প্রত্যেকেই এবার ভোট দিতে পারেননি। এই কথা জানা গিয়েছে। তৃণমূলের লোকজন তাদের ভোট দিতে দেয়নি।
তারা প্রত্যেকেই মুখে মাস্ক পরেছিলেন। করোনা অতিমারি এখন আর নেই। তাহলে এখন মাস্ক পরে কেন রয়েছেন? সেই প্রশ্ন ওঠে। তারা নিজেদের মুখ প্রকাশ্যে গোপন রাখছেন। বাড়ির এলাকায় তৃণমূলের লোকজন তাদের ভয় দেখাচ্ছে। অনেকে বাড়ি ছেড়ে অন্য থাকছেন।
সেক্ষেত্রে মাস্ক ছাড়া থাকলে তৃণমূলের লোকজন তাদের চিনে ফেলবে। ফলে নতুন করে তাদের উপর আক্রমণ হতে পারে। এমন আশঙ্কা রাজভবনে যাওয়া বিজেপি কর্মী সমর্থকরা করছেন। বিকেল সাড়ে পাঁচটার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে পৌঁছান।












Click it and Unblock the Notifications