বিজেপির বনধে বিক্ষিপ্ত গোলমাল কলকাতাতেও! সরকারি বাসে আগুন, দেখুন ভিডিও

বনধকে ঘিরে বিক্ষিপ্ত গোলমাল কলকাতাতেও। সকালে উত্তর কলকাতায় বিজেপি ও তৃণমূলের মিছিল সামনাসামনি হলে উত্তেজনা ছড়ায়।

বনধকে ঘিরে বিক্ষিপ্ত গোলমাল কলকাতাতেও। সকালে উত্তর কলকাতায় বিজেপি ও তৃণমূলের মিছিল সামনাসামনি হলে উত্তেজনা ছড়ায়। দুপুরে ব্রেবোর্ন রোডে একটি সরকারি বাসে বিজেপির কর্মী-সমর্থকরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দমকল পৌঁছনোর আগেই বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

 বিজেপির বনধে বিক্ষিপ্ত গোলমাল কলকাতাতেও! সরকারি বাসে আগুন, দেখুন ভিডিও

এদিন বেলা দেড়টা নাগাদ, সরকারি সি সেভেন রুটের বাসটি হাওড়া থেকে গার্ডেনরিচ যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রেবোর্ন রোডে বাসটিকে দাঁড় করায় বিজেপির পতাকা হাতে দুজন। বাসে উঠে যাত্রীদের নামিয়ে দেয় তারা। এরপরে পেট্রোল ঢেলে বাসে আগুন দেওয়া হয়।

আগুন লাগানোর পরে চালক নেমে গেলেও, বাসটি হঠাৎই চলতে শুরু করে। সেটি একটি গাড়িকে গিয়ে ধাক্কা মারে। দমকল যখন বাসটির আগুন নেভায়, তখন বাসটির সেরকম কিছুই অবশিষ্ট ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+