বিজেপি কর্মীর মত্যু ঘিরে উত্তাল কাশীপুর, অতীন ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান

বিজেপি কর্মীর মত্যু ঘিরে উত্তাল কাশীপুর, অতীন ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান

বিজেপি কর্নীরে মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাশীপুরে। স্থানীয় বিধায়ক অতীন ঘোষ ঘটনাস্থলে গেলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্নীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দেহ বের করতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। এদিকে অতীন ঘোষ দাবি করেছেন বিধানসভা ভোটের সময় মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে। বাইরে থেকে লোক এনে বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অতীন ঘোষ। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেভাবেই হোক পুলিশ দেহ বের করে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না।

অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ

অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ

বিজেপি কর্মীর দেহ ঘিরে তুমুল বিক্ষোভ কাশীপুরে। তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অতীন ঘোষ গেলে তাঁেক ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং অতীন ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এখনও ঘটনাস্থলে রয়েছেন অতীন ঘোষ। তিিন দাবি করেছেন বাইরে থেকে বিজেপি কর্মীরা এসে বিক্ষোভ দেখাচ্ছে। পরিকল্পনা করে বিজেিপ অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।

পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা

পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা

পুলিশ দেহ নিয়ে যাবেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ। পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি নর্থ। ময়নাতদন্তের জন্য দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পর পর ২ বার তাঁদের দেহ বের করবে বাধা দিয়েছে বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে রীতিমত হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল পুলিশের। তৃতীয়বার পুলিশ দেহ বের করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি কর্মীরা মরিয়া হয়ে বাধা দিতে শুরু করেছেন। কলকাতা পুলিশের কক্স ভ্যানে দেহ তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

মৃত ব্যক্তি তৃণমূলের

মৃত ব্যক্তি তৃণমূলের

মৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের এমনই দাবি করেছেন অতীন ঘোষ। তিনি দাবি করেছেন বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন রাজীব চৌরাসিয়া নামে ওই ব্যক্তি। যদিও বিজেপির দাবি তিনি বিজেপি কর্মী। এবং বিধানসভা ভোটের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। পরিবারের দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি ময়নাতদন্তের ভিডিওগ্রাফি দাবি করেছেন।

আসবেন অমিত শাহ

আসবেন অমিত শাহ

রাজ্যে অমিত শাহ সফরের সময়ই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। তারপরেই খবর পাঠানো হয় অমিত শাহের কাছে। তাঁর পরেই অমিত শাহ সব কর্মসূচি বাতিল করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অমিত শাহ আজ কাশীপুরে বিজেপি কর্মীর বাড়িতে যাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তিনি মালদহে রয়েছেন। বিকেলে তাঁর কলকাতায় আসার কথা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে কাশীপুরে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কাশীপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+