জয় শ্রীরাম স্লোগান দিয়ে তৃণমূলের কোপে বিজেপি কর্মী! বাড়িতে ঢুকে হামলার অভিযোগ
মমতার যাত্রাপথে জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রশাসনের কোপে পড়েছেন তিন বিজেপি নেতা-কর্মী। এবার জয় শ্রীরাম বলায় আক্রান্ত হল খাস কলকাতার এক যুবক।
মমতার যাত্রাপথে জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রশাসনের কোপে পড়েছেন তিন বিজেপি নেতা-কর্মী। এবার জয় শ্রীরাম বলায় আক্রান্ত হল খাস কলকাতার এক যুবক। এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম সোমনাথ বিশ্বাস।

কসবা থানা এলাকার শরৎ ঘোষ গার্ডেনের বাসিন্দা সোমনাথ বিজেপির কর্মী। অভিযোগ, তিনি জয় শ্রীরাম স্লোগান দেওয়ার একদল তৃণমুল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। তছনছ করে দেওয়া হয় জিনিসপত্র। অভিযোগ, তৃণমূলকর্মীদের রোষানল থেকে কোনওরকমে প্রাণে বেঁচেছেন তিনি।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। সোমনাথ বাবু বলেন, তিনি বিজেপি কর্মী। জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তিনি আক্রান্ত হয়েছেন। তিনি কসবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। খাস কলকাতায় বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications