মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি-ই সরকার গড়বে : অমিত শাহ

মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি-ই সরকার গড়বে। আমরা এমন সরকার দেব, যার উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে। রাজ্যে কোনও বেকারত্ব থাকবে না। যে সরকার সোনার বাংলা গড়বে।

কলকাতা, ২৭ এপ্রিল : মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি-ই সরকার গড়বে। আমরা এমন সরকার দেব, যার উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে। রাজ্যে কোনও বেকারত্ব থাকবে না। যে সরকার সোনার বাংলা গড়বে। রাজারহাটে জনসংযোগ কর্মূসচিতে গিয়ে এই ভবিষ্যৎ সরকারের কথা ঘোষণা করে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

তিনি বৃহস্পতিবার রাজারহাটে দলীয় কর্মূচিতে যোগ দিয়ে বলেন, পরের বা বাংলায় বিজেপি সরকার গড়বে। সেই সরকারই বাংলার পরিবর্তন ঘটাবে। বাংলায় এবার আসবে মানুষের সরকার। যেভাবে বাংলার মানুষ স্বাগত জানিয়েছে বিজেপি-কে। তাতে নিশ্চিত পরের বার সরকার গড়বেন তারাই।

মোদীর নেতৃত্বে বাংলায় বিজেপি-ই সরকার গড়বে : অমিত শাহ

বাংলায় যে দারিদ্র, তা দেশে কোথাও নেই। মানুষের উপর প্রচুর অত্যাচার করেছে তৃণমূল। এমন অত্যাচার দেখিনি। তাই এই সরকারের পতন ঘটানো জরুরি। আর বিজেপি-ই পারে সরকারের পতন ঘটিয়ে বাংলায় আস্থাশীল সরকার গড়ে তুলতে।

গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর এবার বাংলাই যে টার্গেট, তা স্পষ্ট করেই গেলেন অমিত সাহ। সেইসঙ্গে দলের রাজ্য স্তরের নেতা-কর্মীদের বার্তা দিয়ে গেলেন, দলবে মজবুত করতে মন দিন। নারদা-সারদা নিয়ে মাথা ঘামাবেন না। ওটা আপনাদের ভাবনা নয়, ওটা কেন্দ্রের ভাবনা। যারা দলে আসতে চান, তাদের নির্দ্বিধায় দলে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+