ময়নাতদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে অর্জুনের মা, বিজেপি করাচ্ছে, অভিযোগ অতিনের

কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়া'র রহস্য মৃত্যু। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল এলাকা। আর এই অবস্থায় ময়নাতদন্তের স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মী অর্জুনের মা। ঘটনার পরেই আদালতের হস্তক্ষ

কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়া'র রহস্য মৃত্যু। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল এলাকা। আর এই অবস্থায় ময়নাতদন্তের স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মী অর্জুনের মা। ঘটনার পরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মৃত বিজেপি কর্মীর মা।

বিজেপি করাচ্ছে, অভিযোগ অতিনের

আইনজীবী সুবীর সান্যালের মাধ্যমে এহেন আবেদন করা হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। যেখানে ময়নাতদন্তে স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি ঘটনায় বিচারবিভাগীর হস্তক্ষেপের দাবিতে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়। সেই মতো জনস্বার্থ মামলা দায়েরও অনুমতি চাওয়া হয়। জানা যায়, ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেছে এবং মামলা করার অনুমতি দিয়েছে।

এদিন গোটা ঘটনা বিস্তারিত ভাবে জানানো হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আদালতের কাছে অর্জুনের পরিবারের দাবি, সকালে ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। মাটিতে তার পা লেগেছিল। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আদালত ময়নাতদন্তে স্থগিতাদেশ দিক।

এইমসের কোনও চিকিৎসককে দিয়ে দেহ ময়নাতদন্তেরও দাবি জানানো হয়েছে কলকাতা হাই কোর্টের কাছে। আদালতে এদিন আইনজীবী সুবীর সান্যাল বলেন, অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হলেও তাঁর পা মাটিতে ঠেকে ছিল। আত্মহত্যা হলে কীভাবে তা সম্ভব? প্রশ্ন আইনজীবী আদালতে। এছাড়াও আরও বেশকয়েকটি বিষয় প্রধান বিচারপতি'র ডিভিশন বেঞ্চে তুলে আনেন আইনজীবী। সবদিক ভেবেই আদালত মামলা গ্রহণের কথা জানিয়েছে বলে খবর।

অন্যদিকে পুলিশের পোস্ট মর্টেমের কোনও গুরুত্ব নেই বলে দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বলেন, রিপোর্টে কি লেখা হবে তা আগে থেকেই ডাক্তারের কাছে লেখানো হয়ে যায়। এইস সরকারের উপর কোনও ভরসা নেই বলে দাবি দিলীপ ঘোষের।

শুধু তাই নয়, ডেড বডি নিয়ে যাওয়ার জন্যে গোটা পার্টির লোক নিয়ে চলে এসেছেন তৃণমূল বিধায়ক কটাক্ষ করেন ছাড়েন। তবে অর্জনের মা'য়ের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গে অতিন ঘোষ বলেন, এই সব বিজেপি করাচ্ছে। ওর মা খুব সোজাসরল লোক। রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+