অমিত শাহের সুরে সুর মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বরখাস্তের দাবি, বিধানসভায় ওয়াকআউট বিজেপির
আজ ফের উত্তাল রাজ্য বিধানসভা অধিবেশন। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বরখাস্তের দাবিতে পয়েন্ট অফ ওডার আনতে চায় বিজেপি। কিন্তু স্পিকার তা খারিজ করে দেন। তারপরেই বিেজপি বিধায়করা ওয়াকআউট করেন।
বিধানসভায় বাইরে বেরিয়ে স্লোগান দিতে শুরু করে দিয়েছেন তাঁরা। গতকাল ধর্মতলার সভায় অমিত শাহ দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেস যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়দের সাসপেন্ড করে দেখাক। তার পরেরদিনই বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিককে বরখাস্ত করার দাবিতে সোচ্চার হন বিজেপি বিধায়করা।

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে রেশনে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কেন্দ্রের দেওয়া রেশনের চাল খোলা বাজারে মোটা টাকায় বিক্রি করা হয়েছে। তাঁর মদতেই চলেছে রেশনের সামগ্রির কালোবাজারি।
জ্যোতিপ্রিয়কে গ্রেফতারির পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন জ্যোতিপ্রিয়কে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে। কোনও প্রমাণ তদন্তকারীদের হাতে নেই। এমনকী এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলদের পাশেও দাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি পদের দায়িত্ব থেকে তাঁেক সরানো হয়নি।
তার জায়গায় একটি কোর কমিটি গড়ে দেওয়া হয়েেছ। তাতে বালু ঘনিষ্ঠ নেতারাই রয়েছেন। অর্থাৎ ইডির গ্রেফতারির পরেও নিজের দলের নেতাকে বরখাস্ত করতে নারাজ মমতা। গতকাল সেই সূত্র ধরেই মমতা সরকারকে নিশানা করেছিলেন অমিত শাহ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications