প্রচারে বাধার অভিযোগে পাল্টা অভিযোগ! বিজেপি তৃণমূলের বিক্ষোভে উত্তপ্ত টালিগঞ্জ

প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপির। প্রতিবাদে টালিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।

প্রচারে বেরিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপির। প্রতিবাদে টালিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সকালে আধঘন্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রসঙ্গত টালিগঞ্জ দক্ষিণ কলকাতা সংসদীয় কেন্দ্রের অন্তর্ভুক্ত। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্র বসু। এদিন পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলও। তারা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছে।

প্রচারে বাধার অভিযোগে পাল্টা অভিযোগ! বিজেপি তৃণমূলের বিক্ষোভে উত্তপ্ত টালিগঞ্জ

শনিবার সকালে টালিগঞ্জ থানা এলাকায় বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন সকালে টালিগঞ্জ থানায় সামনে প্রথমে বিক্ষোভ শুরু করে বিজেপি। হাজির ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্র বসু। সেখানে ছিলেন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলিও। তাঁদের অভিযোগ, প্রচার করতে গিয়ে, দেওয়ার লিখতে গিয়ে তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন।

যদিও কিছুক্ষণের মধ্যে টালিগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, তাদের মারধর করেছে বিজেপি সমর্থকরা। থানায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ দুপক্ষের অভিযোগই খতিয়ে দখছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+