হাঁটু জলে সাংসদ, জল SSKM-এর মধ্যে! নির্বাচনী ক্ষেত্রের জন্য কতটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিজেপির
হাঁটু জলে সাংসদ, জল SSKM-এর মধ্যে! নির্বাচনী ক্ষেত্রের জন্য কতটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিজেপির
ভোররাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। গত কয়েকবছরের মধ্যে একদিনের সর্বোচ্চ বৃষ্টিতে এদিন হাসপাতালে ওয়ার্ডের মধ্যে জল ঢুকে পড়ে (water logging)। বিভিন্ন বিভাগের মধ্যেও জল ঢুকে যায়। যা নিয়ে এদিন কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। এসএসকেএম (sskm)-এর মধ্যে জমা জলের কারণে বিজেপি কটাক্ষ, ১০ বছরে নিজের নির্বাচনী ক্ষেত্রে কোন কাজ করেননি মুখ্যমন্ত্রী।

জল জমেছে কলকাতা মেডিক্যালে
এদিন জল জমে যায় কলকাতা মেডিক্যাল কলেজের ভিতরে। হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরি, মাইক্রোবায়োলজি এবং প্যাথলডি বিভাগে জল ঢুকে যায়। বেশ কিছু জিনিস জলের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। তবে এই জলে হাসপাতালে ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। হাসপাতালের কর্মীদের কেউ পায়ে জল নিয়ে কেউ বা পা তুলে কাজ করেছেন।

জল ঢুকেছে এসএসকেএম-এ
রাজ্যের সব থেকে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল হল এসএসকেএম। কিছু হলেই নেতা-মন্ত্রীরা এই হাসপাতালেই ভর্তি হন। সব থেকে বড় কথা এই হাসপাতাল মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরের মধ্যে। এদিন সেই এসএসকেএম হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের মধ্যএ জল ঢুকে যায়। বিকেলেও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগ, প্রসূতি বিভাগ, কার্ডিওলজি বিভাগ এবং আউটডোরে জল জমে থাকতে দেখা যয়। কার্ডিওলজি বিভাগের পাশে টিকিট কাউন্টারে সামনে জল জমে থাকায় ভোগান্তিতে পড়েন রোগী এবং তাঁদের আত্মীয়রা। বিভিন্ন বিভাগের মধ্যে জল ঢুকে যাওয়ার রোগীদের বিছানায় পা তুলে বসে থাকতে দেখা যায়।

জল জমেছে বেসরকারি হাসপাতালেও
জল জমা থেকে রেহাই পায়নি বেসরকারি হাসপাতালগুলিও। সিএমআইআই হাসপাতালের ভিতরে এবং এমারজেন্সিতে হাঁটু জল। কাছেই উডল্যান্ড হাসপাতালের ভিতরে জল জমে থাকতে দেখা গিয়েছে। শহরের অন্য দুই বেসরকারি হাসপুাতাল ঢাকুরিয়া আমরি এবং মুকুন্দপুর আমরির সামনের রাস্তায় জল জমে থাকায় বিপাকে পড়ন রোগী ও তাঁদের আত্মীয়রা।

এসএসকেএম-এ জল নিয়ে কটাক্ষ বিজেপির
এদিকে এসএসকেএম হাসপাতালে জমা জল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে ব্যস্ত থাকলেও, গর্ভবতী মহিলারা জমা জলের মধ্যেই থাকতে বাধ্য হচ্ছেন। এই এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের মধ্যেই পড়ে। তিনি যে গত ১০ বছরে কোনও কাজ করেননি, এই চিত্র থেকেই তা পরিষ্কার, বলেও কটাক্ষ করেছেন অমিত মালব্য। এসএসকেএম-এর জমা জল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সঞ্জয় সিংও। তিনি বলেছেন, ভবানীপুরের নির্বাচন নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর সাধের এসএসকেএম হাসপাতালের প্রসূতি বিভাগ জলমগ্ন। এর থেকেই রাজ্যের উন্নয়নের প্রকৃত চেহারা ফুটে উঠেছে।

কটাক্ষ সাংসদ সৌগত রায়কেও
বিজেপির তরফে এদিন কটাক্ষ করা হয়েছে সাংসদ সৌগত রায়কেও। এদিনের অতিবৃষ্টিতে জল জমে গিয়েছিল সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির আশপাশের এলাকাতেও। সাংসদকে লুঙি পড়ে জলের মধ্যে দিয়ে যেতে দেখা যায়। যা নিয়ে বিজেপি নেতা রথীন্দ্র বোস কটাক্ষ করে বলেছেন, দুয়ারে দিঘা প্রকল্পের সৌজন্য লন্ডনের রাজপথে জলে হেঁটে চলে বেড়ালেন সৌগত রায়।

দুর্যোগ নিয়ে প্রস্তুত নয় রাজ্য
এদিন বিকেলে করা সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অতি বৃষ্টিতে জল জমবে। কিন্তু পরিস্থিতর মোকাবিলায় প্রস্তুত নয় রাজ্য সরকার। জল জমলে কীভাবে তা দ্রুত বের করা যায় তা নিয়ে সরকার একদিন কী করেছে, প্রশ্ন করেন তিনি। এই প্রশ্নের উত্তর জানার অধিকার মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications