পঞ্চায়েতের ‘অক্সিজেন’ কাজে লাগাতে বদ্ধপরিকর দিলীপরা, লাগাতার কর্মসূচি রাজ্যে
পঞ্চায়েত নির্বাচন থেকে অক্সিজেন পেয়েছে বিজেপি। ফলে উজ্জীবিত হয়ে উঠেছেন বিজেপি কর্মীরা। তাঁদের এই উৎসাহ-উদ্দীপনা ধরে রাখতে লাগাতার আন্দোলনের পথে হাঁটতে চলেছে বিজেপি।
পঞ্চায়েত নির্বাচন থেকে অক্সিজেন পেয়েছে বিজেপি। ফলে উজ্জীবিত হয়ে উঠেছেন বিজেপি কর্মীরা। তাঁদের এই উৎসাহ-উদ্দীপনা ধরে রাখতে লাগাতার আন্দোলনের পথে হাঁটতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ অবস্থান চালাবেন তাঁরা।
সম্প্রতি রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও রাজ্য নেতৃত্ব বৈঠক করে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় বিজেপিকে ময়দানে থাকতে হবে। সামনেই লোকসভা নির্বাচন। তাই কর্মীদের বসে থাকার ফুরসৎ নেই। ১ জুন থেকেই লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা ছিল নিন্দনীয়। শাসকদলের হয়ে কাজ করেছে তারা।

সেই কারণে ময়দানে থাকতে পুলিশকেই টার্গেট করতে চলেছে বিজেপি। থানা ঘেরা করে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। ১ জুন থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। তারপর ৪ থেকে ৭ জুন জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবে রাজ্য বিজেপি। অমিত শাহ জুনেই রাজ্য সফরে আসছেন। তাঁর হাতে সাংগঠনিক রিপোর্ট তুলে দেবে রাজ্য নেতৃত্ব।
আর এই ম্যারাথন বৈঠকের ফলে পঞ্চায়েত ভোটের ফল নিয়ে যেমন পর্যালোচনা করা যাবে, তেমনই আগামী ভোটের প্রস্তুতিতে শাসকের বিরুদ্ধে কোন পথে লড়াই চলবে, তার একটা রূপরেখাও তুলে ধরা সম্ভব হবে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই ২২ লোকসভা আসনে জয়ের টার্গেট করেছেন। কেন্রীিজয় সভাপতিকে সেই সংক্রান্ত রিপোর্টও পাঠিয়েছেন।












Click it and Unblock the Notifications