এন্টালিতে তৃণমূল কংগ্রেসের অফিসের দখল নিল বিজেপি

তৃণমূল
কলকাতা, ১৩ অগস্ট: একেই বোধ হয় বলে সেয়ানে-সেয়ানে কোলাকুলি!

খাস কলকাতার বুকে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস কবজা করে নিল বিজেপি। দেওয়ালে ঘাসফুল মুছে দিয়ে এঁকে দেওয়া হল পদ্ম। পাশে গোটা গোটা অক্ষরে লিখে দেওয়া হল 'বিজেপি কার্যালয়' শব্দগুচ্ছ। গতকাল অর্থাৎ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এন্টালিতে।

গতকাল কলকাতা পুরসভার ৫৪ এবং ৫৫ নম্বর ওয়ার্ড থেকে ২০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী যোগ দেন বিজেপিতে। ফলে এই দুই ওয়ার্ডে বেড়ে গেল বিজেপির শক্তি। কিন্তু কেন বিজেপিতে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তরে দুলাল মুখোপাধ্যায়, নারায়ণ চক্রবর্তী প্রমুখ নেতারা জানান, "তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে যে অরাজকতা তৈরি হয়েছে, তাতে সিপিএমও লজ্জা পাবে। আমরা এক সময় পরিবর্তনের স্বপ্ন নিয়ে দলটায় এসেছিলাম। সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে গিয়েছে। দলে এখন দুর্নীতিগ্রস্তদের ভিড়। তাই আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

এঁরা আরও বলেন, ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে চলে এসেছে। তাই স্বাভাবিকভাবে পার্টি অফিসটি বিজেপির হয়ে গিয়েছে। কোনও রকম জবরদস্তি করা হয়নি। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আমিরুদ্দিন ববি বলেছেন, "বেশি লোক বিজেপিতে যায়নি। এতে আমাদের দলে কোনও প্রভাব পড়বে না। যে ক'জন বিজেপিতে গিয়ে ভিড়েছে, ওরা সুবিধাবাদী।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+