মোমিনপুরে বাইক-দোকানে ভাঙচুর! মমতার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ সুকান্ত মজুমদারের
দক্ষিণ কলকাতার মোমিনপুরে দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এব্যাপারে একটি ভিডিও টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভিডিওতে বেশ কয়েকটি বাইককে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি সেখানে অন
দক্ষিণ কলকাতার মোমিনপুরে দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এব্যাপারে একটি ভিডিও টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভিডিওতে বেশ কয়েকটি বাইককে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি সেখানে অন্য গাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। এলাকার ইটের টুকরোর পাশাপাশি কাঁচের গুড়োও পড়ে থাকতে দেখা গিয়েছে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে নিশানা করেছে সুকান্ত মজুমদার। তবে বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার
এদিন সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মোমিনপুরের ভিডিও বলে রাস্তায় পড়ে থাকা বাইক, কাঁচ ভাঙা গাড়ির ছবি শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
|
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ
এদিন বিকেলে টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজার অভিযোগ করেছেন, মোমিনপুরের ময়লা ডিপোর কাথে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যার জেরে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

এলাকায় যাবে বিজেপির প্রতিনিধিদল
এব্যাপারে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেছেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময়, কিছু লোক যানবাহন এবং দোকানে ভাঙচুর করে। পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন তিনি। সুকান্ত মজুমদার জানিয়েছেন এলাকায় বিজেপির প্রতিনিধিদল যাবে।
প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে গিয়েছেন।

এলাকায় পুলিশ মোতায়েন
যদিও এই ঘটনার পরেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সেখানে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ পরিস্থিতির ওপরে নজর রাখছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications