বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাড়তি আর্থিক সুবিধা দিয়ে বাংলাকে রেল বঞ্চনা কেন্দ্রের
বিজেপি শাসিত রাজ্যগুলিকে রেল বাজেটে বাড়তি আর্থিক সুবিধা দিয়ে বাংলার মতো রাজ্যগুলিকে বঞ্চনার কৌশল নিয়েছে কেন্দ্র। এমনই অভিযোগ উঠছে।
রেল বাজেটে আলাদা করে তেমন কোনও ঘোষণা হয়নি। মুম্বই ও বেঙ্গালুরুর জন্য সাবার্বান রেল নিয়ে ঘোষণা হয়েছে। বাকী দেশের কোনও রাজ্য নিয়ে আলাদা করে ঘোষণা হয়নি। তবে ঘটনা হল, তলে তলে বিজেপি শাসিত রাজ্যগুলিকে রেল বাজেটে বাড়তি আর্থিক সুবিধা দিয়ে বাংলার মতো রাজ্যগুলিকে বঞ্চনার কৌশল নিয়েছে কেন্দ্র। এমনই অভিযোগ উঠছে।

কেন্দ্রীয় সূত্রে খবর, ২০১৭-১৮ সালের চেয়ে ২০১৮-১৯ সালের রেল বাজেটে বাংলার বরাদ্দ ৮৯৯ কোটি টাকা কমানো হয়েছে। আগের বরাদ্দ ছিল ৬৩৩৬ কোটি টাকা। সেটা কমিয়ে ৫৪৩৭ কোটি টাকা করা হয়েছে। শুধু তাই নয়, অ-বিজেপি রাজ্য কেরল ও দিল্লির রেল বাজেট বরাদ্দও কমানো হয়েছে।

কেরলের বরাদ্দ ছিল ১২০১ কোটি টাকা। সেটা কমিয়ে ৯২৩ কোটি টাকা করা হয়েছে। এবং দিল্লির ৪৪৪ কোটি টাকা রেল বরাদ্দ কমিয়ে ২৬৮ কোটি টাকা করা হয়েছে বলে খবর।
এখানেই শেষ নয়, বিজেপি শাসিত রাজ্যগুলির রেল বরাদ্দ বেড়েছে চড়চড় করে। উত্তরাখণ্ডের ৫৬৬ কোটি টাকা বরাদ্দ বেড়ে ১৪৯০ কোটি টাকা হয়েছে। রাজস্থানের ৩৪৯৫ কোটি টাকা বরাদ্দ বেড়ে ৪৫৫৩ কোটি টাকা হয়েছে।

পাশাপাশি গুজরাতের বরাদ্দ ৩৯৯৪ কোটি টাকা থেকে বেড়ে ৪৮০৪ কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের বাজেট বরাদ্দ ৫৩৭৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৩৫৯ কোটি টাকা হয়েছে।
গতবছরে বাজেট বরাদ্দে উত্তরপ্রদেশের (৭১১৮ কোটি টাকা) পরই ছিল পশ্চিমবঙ্গ (৬৩৩৬ কোটি টাকা)। এবছর ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ জোরকদমে চলার পরও কেন্দ্র বরাদ্দ কমিয়ে দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications