চোখে আঙুল দিয়ে তৃণমূলের বিভাজন দেখিয়ে দিলেন দিলীপ, ভাবতে বললেন তৃণমূলকর্মীদের

তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর তুলনা করে তৃণমূল কর্মীদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর তুলনা করে তৃণমূল কর্মীদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, একটা সময় মনোরঞ্জন মালিক ও তাঁর মেয়ে তাপসী মালিকের নাম করে বাংলায় ক্ষমতা দখল করেছিল তৃণমূল। অথচ আজ তাঁকে একটা টিকিট দিতে পারছে না।

আর সিদ্দিকুল্লা চৌধুরীর ক্ষেত্রে দেখুন, তৃণমূলের হয়ে আন্দোলন করেছেন বলে, তাঁকে মন্ত্রী পর্যন্ত করে দেওয়া হল। এই দুই ঘটনা দেখে শিক্ষা নিন তৃণমূল কর্মীরা। ভাবুন, আর ওই পার্টিটা করবেন কি না। এখনও যাঁরা তৃণমূলের দিকে তাকিয়ে রয়েছেন, তাঁরা ভেবে দেখুন আপনাদের কী দিল তৃণমূল। তারপর ভাববেন আপনার কোন দল করা উচিত।

চোখে আঙুল দিয়ে তৃণমূলের বিভাজন দেখিয়ে দিলেন দিলীপ

নিউটাউনে এক কর্মিসভায় অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের টিকিটে জেলা পরিষদ আসনে লড়তে চেয়েছিলেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। তাঁকে টিকিট দেওয়া সম্ভব হল না। তবে মনোরঞ্জনবাবু মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি নির্দল প্রার্থী হয়েই লড়বেন। তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন দিলীপ ঘোষ।

দলীয় প্রতীক না পেয়ে গর্জে উঠেছেন তাপসী মালিকের বাবা। তিনি বলেছেন, আমার মেয়েকে যারা খুন করল, তাদের পরিবারের একজনকে দলীয় টিকিটে প্রার্থী করা হল। অথচ আমাকে প্রার্থী করল না দল। এটা লজ্জার ব্যাপার। এর বিরুদ্ধেই আমাপর প্রতিবাদ। তিনি বলেন, যে নেতৃত্ব আমাকে টিকিট না দিয়ে আমার মেয়ের খুনির পরিবারের এক সদস্যকে টিকিট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ।

তবে এ প্রসঙ্গে তিনি সাফ করে দিয়েছেন যে, তিনি তৃণমূল ছাড়বেন না। তৃণমূলেই থাকবেন। দলবিরোধী কাজও তিনি করবেন না। কেননা, তাঁর কাছে দিদি মহান। এমনকী তিনি জানিয়েছেন দিদির নাম করেই তিনি ভোট চাইবেন। তাঁর বিশ্বাস মানুষ তাঁকে ফেরাবেন না।

২০০৬ সালের ১৮ ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাই সিপিএমের প্রস্থানের পথ প্রশস্ত করেছিল। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সিঙ্গুরের মালিক পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপি চেষ্টা করছে তাপসীর বাবাকে ন্যায় দিতে। তাই মনোরঞ্জন মালিক ও সিদ্দিকুল্লা চৌধুরীর উদাহারণ টেনে তৃণমূলের বিভাজনের দেখাতে চেয়েছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+