বিজেপি ‘ফোবিয়া’য় ভুগছে তৃণমূল! বিস্ফোরণের পাল্টা তোপে নকশাল-কাঁটা ছড়ালেন দিলীপ

প্রশ্নটা অনেকদিন ধরেই উঠছিল। তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে ভয় করতে শুরু করেছে। এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি বলেই দিলেন তৃণমূল বিজেপি-ফোবিয়া ভুগছে।

প্রশ্নটা অনেকদিন ধরেই উঠছিল। তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে ভয় করতে শুরু করেছে। এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি বলেই দিলেন তৃণমূল বিজেপি-ফোবিয়া ভুগছে। নাগেরবাজার বিস্ফোরণ-প্রসঙ্গে তৃণমূল আবার বিজেপির দিকে আঙুল তোলায়, দিলীপ ঘোষের পাল্টা তোপ এর পিছনে রয়েছেন তৃণমূলের 'নকশাল'-রা।

বিজেপি ‘ফোবিয়া’য় ভুগছে তৃণমূল! বিস্ফোরণের পাল্টা তোপে নকশাল-কাঁটা ছড়ালেন দিলীপ

কোনও রাখঢাক না করেই দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের মন্ত্রী পূর্ণেন্দু বসু থেকে শুরু করে চেয়ারম্যান পাঁচু রায় বা সাংসদ দোলা সেন সবাই ছিলেন নকশাল। তাঁরা এককালে নিজের হাতে করে বোমা বেঁধেছেন, আগ্নেয়াস্ত্র চালিয়েছেন। এখন তৃণমূলে এসে ক্ষমতাভোগ করছেন। তাই তো তাঁরা কী বোমা ফেটেছে, সেসব ব্যাপারে বিশেষজ্ঞের মতো জবাব দিচ্ছেন।

তিনি বলেন, তৃণমূল এখন বিজেপি-আতঙ্কে ভুগছে বলেই যা কিছু ঘটছে সবেতেই বিজেপিকে খুঁজে পাচ্ছেন। বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন। কিন্তু আমি মনে করি দমদমের নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে রয়েছেন নকশালরাই। তৃণমূলের ওইসব পাক্কা নকশলারাই এসব করছেন। এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই ব্যাখ্যা করেন দিলীপ ঘোষ।

এদিন বিস্ফোরণের পরই তৃণমূলের চেয়ারম্যান পাঁচু রায় বলেন, তাঁকে মারতেই এই হামলা চালানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যেহেতু তৃণমূল পার্টি অফিসের পিছনেই এই ঘটনা ঘটেছে আগেভাগে দায় ঝাড়তে তৃণমূল ওই তত্ত্ব খাঁড়া করেছে। আসলে তৃণমূলের পার্টি অফিসগুলোই এখন বোমা-বারুদের আখড়া। যত ঘটনা ঘটছে সব তৃণমূলের পার্টি অফিসকে ঘিরে। আর ওই পাঁচু রায়কে কদিন আগে তসলিমা নাসরিন পচা পাঁচু বলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+