তৃণমূল কংগ্রেস লুঠের পার্টি, মমতার সরকারের অন্তিম সময় এসে গিয়েছে, তোপ দিলীপের
তৃণমূল কংগ্রেস পার্টিকে লুঠপাট করার জায়গা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের কলেজে কলেজে টাকা নিয়ে ভর্তি রুখতে মুখ্যমন্ত্রীর নজরদারিকে কটাক্ষ করেন তিনি।
তৃণমূল কংগ্রেস পার্টিকে লুঠপাট করার জায়গা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের কলেজে কলেজে টাকা নিয়ে ভর্তি রুখতে মুখ্যমন্ত্রীর নজরদারিকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল আসার পর কলেজ লুঠপাটের জায়গায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাইয়েদের করে খাওয়ার জায়গা হয়েছে কলেজ। এখন তিনি যতই রাস্তায় নেমে ওসব বন্ধ করার চেষ্টা করুন, তা কেউ শুনবে না!

তিনি বলেন, কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই পোয়াবারো দিদির ভাইদেরপ। কলেজে নবাগত ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলা তুলতে নেমে পড়েছেন শাসক দলের ছাত্র সংগঠনের বহু নেতা। তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। তা এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীকে পথে নামতে হয়েছে।
দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী নিজে কলেজে গিয়ে অধ্যক্ষকে বলেছেন এসব অনিয়ম যাতে না হয়, তা দেখতে। কিন্তু তারপরও অভিযোগ ওঠা বন্ধ হয়নি। আসলে এই সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। আগে ভাগাড়কাণ্ড ঘটেছে। তাতে কাউকে গ্রেফতার করতে পারেনি। এখন কলেজকাণ্ড এসে সেই ভাগাড়কাণ্ডকে চাপা দিয়ে দিয়েছে।
তিনি বলেন, আবার কিছুদিন পরে অন্য এক ঘটনা এসে কলেজ-কাণ্ডকে চাপা দিয়ে দেবে। কিছুই হবে না দিদির ভাইয়েদের। তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলে, কিন্তু আর কতদিন এমন করে চলবে, এবার অন্তিম সময় এসে গিয়েছে এই সরকারের। রাজ্য থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত।












Click it and Unblock the Notifications