দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি! অমিত শাহের জরুরি তলবে জল্পনা
হঠাৎই দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়।বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জরুরি তলবেই দিলীপ ঘোষের দিল্লি যাত্রা বলে জানা গিয়েছে
হঠাৎই দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জরুরি তলবেই দিলীপ ঘোষের দিল্লি যাত্রা বলে জানা গিয়েছে। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
এনআরসি ইস্যুতে তেড়েফুঁড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। পাল্টা কর্মসূচি নিয়ে অবস্থান ঠিক করতে এই জরুরি তলব বলে সূত্রের খবর। এছাড়াও রাজ্য বিজেপির তরফে রাজ্যে যে রথযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে, সে সম্পর্কেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিকনির্দেশ চূড়ান্ত করা হবে।
১১ অগাস্ট কলকাতায় সভা করবেন অমিত শাহ। সে সম্পর্কেও আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য যুব মোর্চাকে ৫ লক্ষ লোক আনার টার্গেট দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications