লোকসভা নির্বাচনে কোন পথে আসবে পজিটিভ ভোট, বঙ্গে ‘ক্লাস’ শুরু বিজেপির

লোকসভা নির্বাচন আর দূরে নেই। দরজায় ইতিমধ্যেই কড়া নাড়তে শুরু করে দিয়েছে নির্বাচন। এই অবস্থায় রাজ্যে বিজেপি নেতৃত্বের ক্লাস নিতে দূত পাঠালেন অমিত শাহ।

লোকসভা নির্বাচন আর দূরে নেই। দরজায় ইতিমধ্যেই কড়া নাড়তে শুরু করে দিয়েছে নির্বাচন। এই অবস্থায় রাজ্যে বিজেপি নেতৃত্বের ক্লাস নিতে দূত পাঠালেন অমিত শাহ। শুধু যে জনসভা আর ভোকাল টনিকে হবে না, তৃণমূলের সঙ্গে লড়াই করতে চাই সংগঠনের মজবুতি, তা বুঝেই ক্লাস নিতে মাস্টারমশাই পাঠালেন অমিত শাহ।

বিজেপির ‘ক্লাস’

বিজেপির ‘ক্লাস’

বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল বিজেপির বঙ্গ নেতৃত্বের ক্লাস নেবেন। মধ্য কলকাতার একটি প্রেক্ষাগৃহে বিজেপির এই ক্লাস চলবে। ১০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সাংগঠনিক জেলা সভাপতিদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন রামলাল। ১১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সভাপতিদের সঙ্গে মিলিত হবেন তিনি।

জেলা সভাপতিদের নিয়ে ক্লাস

জেলা সভাপতিদের নিয়ে ক্লাস

পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু এলাকায় ভালো ফল করেছে বিজেপি। তারপর থেকে লোকসভার আগের মূহূর্ত পর্যন্ত বিজেপির সংগঠন কতটা বেড়েছে, তা খতিয়ে দেখবেন রামলাল। জেলা সভাপতিদের নিয়ে ক্লাস করার আগে তিনি সামিল হবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে।

ক্লাসের আগে বৈঠক

ক্লাসের আগে বৈঠক

রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সুরেশ পূজারীদের সঙ্গে বৈঠক করবেন রামলাল। এই বৈঠকে প্রাক নির্বাচনী রণনীতি নিয়ে যেমন আলোচনা হবে। কোথায় কী অবস্থা, সে ব্যাপারেও খোঁজ-খবর নেবেন রামলাল।

চাই পজিটিভ ভোট

চাই পজিটিভ ভোট

রামলাল জানাবেন, কী করে পজিটিভ ভোট নিজেদের বাক্সে পোরা যায়। বিজেপি বাংলায় এখন নেগেটিভ ভোট পেয়ে আসছে। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট পাচ্ছে বিজেপি। যা দিয়ে তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে। কিন্তু নেগেটিভ ভোট দিয়ে কখনও জেতা সম্ভব নয়। তার জন্য চাই পজিটিভ ভোট, সেই ভোটের দিকেই তাকিয়ে বিজেপি।

নিজস্ব ভোটব্যাঙ্ক

নিজস্ব ভোটব্যাঙ্ক

তা করতে গেলে ময়দানে থাকতে হবে। শুধু ভোট নয়, ভোট ছাড়াও ময়দানে থেকে সংগঠনকে মজবুত করতে হবে। তবে তৈরি হবে নিজস্ব ভোটব্যাঙ্ক। সেই ভোটব্যাঙ্ক জয়ের পথে এগিয়ে দেবে। তারসঙ্গে নেগেটিভ ভোট যুক্ত হলে বিজয় সুনিশ্চিত। রাজ্য বিজেপি কতটা এই পদ্ধতি মেনে এগোচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+