শোভনের বিজেপিতে যোগদান পর্বে 'অনুপ্রবেশ' দেবশ্রীর! দলীয় পর্যায়ে শুরু জোরদার তদন্ত

সামান্য দেরি হলেও শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দিয়েছেন। সেই পর্বও শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু বিজেপির অন্দরমহলেপ্রশ্ন কীভাবে দেবশ্রী রায় পৌঁছে গেলেন

সামান্য দেরি হলেও শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দিয়েছেন। সেই পর্বও শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু বিজেপির অন্দরমহলে
প্রশ্ন কীভাবে দেবশ্রী রায় পৌঁছে গেলেন বিজেপি সদর দফতরের নির্দিষ্ট জায়গায়। তাঁকে দেখেই বেকে বসেন শোভন চট্টোপাধ্যায়। কেউ সাহায্য করে না থাকলে তাঁর পক্ষে সেই জায়গায় পৌঁছনো সম্ভব নয়। কেউ বলছেন, বিজেপির কেউ তাঁকে পাঠিয়েছে। আবার কারও মতে তৃণমূল পাঠিয়েছে দেবশ্রীকে। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অবাক দিলীপ ঘোষ, মুকুল রায়

অবাক দিলীপ ঘোষ, মুকুল রায়

শোভন চট্টোপাধ্যায় বিজেপির সদর দফতরে ঢুকে চলে যান সাধারণ সম্পাদক অরবিন্দ মেননের ঘরে। আর দেবশ্রী রায় অপেক্ষা করতে থাকেন পাশের ঘরে বুধবার দেবশ্রী রায়ে আগমনে অবাক হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। আর মুকুল রায় বলেছিলেন গত পাঁচবছর দেবশ্রী রায়ের সঙ্গে তাঁর কোনও যোগযোগই নেই।

রাজ্য পর্যায়ে শোভনের যোগদান দেখছিলেন জয়প্রকাশ মজুমদার

রাজ্য পর্যায়ে শোভনের যোগদান দেখছিলেন জয়প্রকাশ মজুমদার

শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান পর্ব যথেষ্টই গোপন রাখা হয়েছিল। বিজেপির আশঙ্কা ছিল খবর ফাঁস হয়ে গেলে শোভন চট্টোপাধ্যায়কে ভুয়ো মামলায় গ্রেফতার করা হতে পারে। রাজ্য বিজেপির তরফে এবিষয়ে দায়িত্বে ছিলেন জয়প্রকাশ মজুজমদার। আর এব্যাপারে খবর ছিল দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে। আর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে দায়িত্বে ছিলেন দুই কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশ।

তৃণমূলের পদক্ষেপে প্রশ্ন

তৃণমূলের পদক্ষেপে প্রশ্ন

বিজেপির তরফে কেউ কেউ বলছেন শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিত যোগদান পর্ব ভণ্ডুল করতে দেবশ্রী রায়কে পাঠিয়েছিল তৃণমূলই। কেননা বিজেপির সদর দফতরে তাঁরে দেখা গেলেও, এখনও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আর তৃণমূল মহাসচিব বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, কাউকে বিরোাধী দলের দফতরে দেখা গেলেই তাঁকে কি বহিষ্কার করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+