Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একুশের আগে যুব বাহিনীকে নিয়ে বিশেষ পরিকল্পনা বিজেপির, সৌমিত্রকে ডেকে পরামর্শ তেজস্বীর

একুশের আগে যুব বাহিনীকে নিয়ে বিশেষ পরিকল্পনা বিজেপির সৌমিত্রকে ডেকে পরামর্শ তেজস্বীর

জোন বেছে পরিবর্তন যাত্রার পর এবার ২৯৪টি আসন টার্গেট করে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। এবার দলের যুব সংগঠন নামছে ময়দানে। নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে যুব আক্রোশ অভিযান। তার রণকৌশল নির্ধারণে বুধবার দিল্লিতে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। সেই বৈঠকে থাকতে পারেন বি এল মিনাও। পরিবর্তন যাত্রার রেশ জিইয়ে রাখতে একের পর এক নতুন কর্মসূচিতে শান দেওয়ার পরিকল্পনা শুরু করেছে গেরুয়া শিবির।

 যুব আক্রোশ অভিযান

যুব আক্রোশ অভিযান

এবার ভোটের প্রচার ময়দানে যুব বাহিনীকে নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। বাংলার ২৯৪টি কেন্দ্রে বিজেপির যুব সংগঠনের নেতা কর্মীরা বাইক ব়্যালি করবেন। বিধানসভা কেন্দ্র ধরে ধরে এগোচ্ছে বিজেপি। পরিবর্তন যাত্রার কৌশল নির্ধারণেও ছিল একই পরিকল্পনা। বাংলার জোন ধরে ধরে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। নবদ্বীপ, বীরভূম, জঙ্গলমহল পর পর জোন বাছাই করে হচ্ছে পরিবর্তন যাত্রা। যুব আক্রোশ যাত্রা নিয়েও রয়েছে আরও একটি গোপন পরিকল্পনা।

দিল্লিতে সৌমিত্র

দিল্লিতে সৌমিত্র

বিজেপি যুব মোর্চার যুব আক্রোশ যাত্রা নিয়ে রণকৌশল নির্ধারণে আজ দিল্লিতে বিশেষ বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁকে। সেই বৈঠকে থাকবেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এবং বিএল সন্তোষ। যুব আক্রোশ যাত্রা নিয়েই সেখানে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর। কৌন রণকৌশলে বিজেপি ২৯৪টি আসনে যুব বাহিনীকে ব্যবহার করবে তার রণকৌশল নির্ধারণেই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

 জোন বেছে পরিবর্তন যাত্রা

জোন বেছে পরিবর্তন যাত্রা

বিজেপির পরিবর্তন যাত্রাতেও রয়েছে এক গোপন কৌশল। জোন বেছে পরিবর্তন যাত্রা ঠিক করেছে বিজেপি। নবদ্বীপকে বেছে নেওয়ার মূলে ছিল ভোট ব্যাঙ্ক। রানাঘাটের ৬িট কেন্দ্রের মধ্যে কেবল মাত্র নবদ্বীপেই একটু দুর্বল বিজেপি। সেকারণেই নবদ্বীপে ভোট ব্যাঙ্ক বাড়াতে পরিবর্তন যাত্রার সূচণা।তারপরে বীরভূমকে টার্গেট করে তারাপীঠ থেেক দ্বিতীয় পরিবর্তন যাত্রার সূচণা । জঙ্গলমহলকে বেছে নেওয়ার নেপথ্যেও রয়েছে সেই পরিকল্পনা।

 রাজ্যে নাড্ডা

রাজ্যে নাড্ডা

পরিবর্তন যাত্রার সূচণায় রাজ্যে এসেছেন জেপি নাড্ডা। একাধিক সভায় রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। রাজ্যে পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপি শিবির। নাড্ডা দাবি করেছেন বাংলার সংস্কৃতি বিপন্ন। বাংলার সংস্কৃতিকে রক্ষা করতেই বিজেপিকে রাজ্যে আনা জরুরি বলে দাবি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদলে রাজ্যে চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+