পুলওয়ামা-কাণ্ডে ইডেন-হারা হলেন ইমরানরা, সৌরভের ‘দাদাগিরি’তে পঞ্চমুখ বিজেপি

পুলওয়ামা-কাণ্ডের পর ইডেন গার্ডেন্স থেকে ইমরান খানদের ছবি সরানোর দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছিল বিজেপি।

পুলওয়ামা-কাণ্ডের পর ইডেন গার্ডেন্স থেকে ইমরান খানদের ছবি সরানোর দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছিল বিজেপি। এরপর সিএবি সভাপতি সৌরভের সিদ্ধান্তের পর নৈতিক জয় দেখতে শুরু করেছে বিজেপি। সৌরভের নির্দেশে সিএবি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইমরান খান-সহ পাক ক্রিকেটারদের ছবি।

ইডেন-হারা ইমরানরা, সৌরভের ‘দাদাগিরি’তে পঞ্চমুখ বিজেপি

এদিন ইডেন গার্ডেন্সে সিএবির অফিস থেকে ইমরান খান-সহ পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার-কাণ্ড ঘটে ইডেন গার্ডেন্সে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবারই হুঙ্কার ছেড়েছিলেন ইডেন গার্ডেন্স থেকে ইমরান খান-সহ পাক ক্রিকেটারদের ছবি না সরলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

বিজেপি চেয়েছিল ইডেন গার্ডেন্সও বেঙ্গালুরু, মোহালির পথ অনুসরণ করুক। পুলওয়ামা-কাণ্ডের প্রতিবাদে বেঙ্গালুরু, মোহালির স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেটারদের ছবি। ইডেন গার্ডেন্সও ছবি সরিয়ে বার্তা দিক পাকিস্তানকে, চেয়েছিল বিজেপি। প্রতিবাদে সরব হয়েছিল, তার ফল পেল হাতে নাতে।

এদিন ইডেন গার্ডেন্সে বিজেপির বিক্ষোভের অদ্যাবধি পরে সিএবির পক্ষ থেকে ইমরান খানের ছবি সরানো হয়। এই সিদ্ধান্তকে সৌরভরে দাদাগিরি হিসেবে ব্যাখ্যা করে বিজেপি। এর আগে সৌরভ জানিয়েছিলেন, আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন বিজেপি যুবমোর্চার ইডেন অভিযানে পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে।

এরপর অবশ্য সিএবির পক্ষ থেকে ইমরান খান, রামিজ রাজা-সহ সমস্ত পাকিস্তান ক্রিকেটার ছবি নামিয়ে রাখার সিদ্ধান্ত হয়। পুলওয়ামা-কাণ্ডের পর সৌরভ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন। বলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলা উচিত নয়। তা নিয়ে আজও অনজ রয়েছেন তিনি। এদিন পাকিস্তানের ক্রিকেটারের ছবি সরিয়ে নেওয়ার পর সৌরভের প্রশংসার পঞ্চমুখ বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+