রাজ্য সফরে বিজেপির কার্যকরী সভাপতি! প্রশ্নের উত্তর তৈরিতে ব্যস্ত 'ছাত্র'রা

রাজ্য সফরে আসছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। কার্যকরী সভাপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর।

রাজ্য সফরে আসছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। কার্যকরী সভাপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর। মূলত ২০২১-এর লক্ষ্যে সংগঠনের অবস্থা খতিয়ে দেখতেই এই রাজ্য সফর বলে জানা গিয়েছে। এব্যাপারে তিনি ১০ অগাস্ট দলের রাজ্য কমিটির বৈঠকে যোগ দেবেন। এছাড়াও বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর। নেতাজি সুভা।চন্দ্র বসুর বাড়িতে যাওয়ার কথা রয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেপি নাড্ডার সফরসূচি চূড়ান্ত।

রাজ্য সফরে বিজেপির কার্যকরী সভাপতি! প্রশ্নের উত্তর তৈরিতে ব্যস্ত ছাত্ররা

কার্যকরী সভাপতি হওয়ার পর প্রথমবার রাজ্য সফরে এসেই দফায় দফায় বৈঠক করবেন জেপি নাড্ডা। সূত্রের খবর এমনটাই। জেলা সভাপতি কিংবা জেলা পর্যবেক্ষক, আলাদা আলাদা বৈঠক করে সংগঠন সম্পর্কে তথ্য যাচাই করবেন তিনি।

দলের কোর কমিটির বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা। এছাড়াও সাংসদ এবং বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+