টোল ফ্রি নম্বর দিয়ে বিশ্বাস ফেরানো অসম্ভব! 'কাটমানি' নেতারা বাড়িতে গেলে কী করবেন, জানালেন সায়ন্তন

দিদিকে বলো, টোল ফ্রি নম্বর নিয়ে কটাক্ষের ঝড় বিজেপি তরফে। একের পর এক নেতা তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে কটাক্ষ করছেন। এবার পালা সায়ন্তন বসুর।

দিদিকে বলো, টোল ফ্রি নম্বর নিয়ে কটাক্ষের ঝড় বিজেপি তরফে। একের পর এক নেতা তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে কটাক্ষ করছেন। এবার পালা
সায়ন্তন বসুর। এদিন তিনি বলেন, টোল ফ্রি নম্বর দিয়ে তৃণমূলের পক্ষে বিশ্বাস ফেরানো অসম্ভব। আর নেতা বিধায়ক কিংবা সাংসদদের পক্ষেও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাত কাটানো সম্ভব নয়, মন্তব্য করেছেন সায়ন্তন বসু।

সায়ন্তনের কটাক্ষ

সায়ন্তনের কটাক্ষ

টোল ফ্রি নম্বর দিয়ে তৃণমূলের পক্ষে বিশ্বাস ফেরানো অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো কর্মসূচি, টোল ফ্রি নম্বর নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্ত বসু। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যোগাযোগ স্বার্থে টোল ফ্রি নম্বর দিতেই পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু তৃণমূলের প্রতি মানুষের বিশ্বাস ভেঙে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সেই বিশ্বাস কি আদৌ টোল ফ্রি নম্বর দিয়ে ফিরিয়ে আনা সম্ভব প্রশ্ন করেন তিনি।

'কাটমানি' নেতাদের প্রতি হুঁশিয়ারি

'কাটমানি' নেতাদের প্রতি হুঁশিয়ারি

তৃণমূলের নেতা, জন প্রতিনিধিরা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রাত কাটাবেন, কিন্তু যাঁরা কাটমানিতে অভিযুক্ত তাঁরা যেন লোকের বাড়িতে না যান। হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, গেলে লোকে আটকে রেখে দেবে। তিনি আরও বলেও, অধিকাংশ নেতারই এই ভয় রয়েছে।

বিজেপিকে অনুসরণ তৃণমূলের

বিজেপিকে অনুসরণ তৃণমূলের

কর্মীদের বাড়িতে খাওয়া কিংবা রাত কাটানো প্রসঙ্গে বিজেপিকে অনুসরণ করার অভিযোগ তুললেন সায়ন্তন বসু। এপ্রসঙ্গে তিনি বলেন, ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা শিলদা থেকে তিনি খাওয়া-দাওয়া করে এসেছেন। এইভাবেই তাদের সংগঠনের কাজ চলে। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, আট বছর আরামে থাকার পর লোকডজনের বাড়ির দাওয়ায় বসে
খাওয়া, কিংবা খাটিয়ায় তারা বসতে পারবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নজরুল মঞ্চে 'দিদিকে বলো' কর্মসূচির সূচনা করেছিলেন। এর মাধ্যমে ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে কোনও অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে তৃণমূল নেত্রীকে। এরমাধ্যমে জনসংযোগ আরও বাড়বে বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+