আদালতেই রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা প্রমাণিত! রথযাত্রা নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির

সাতবছরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। পদত্যাগ করা উচিত পুলিশমন্ত্রীর।

সাতবছরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে। পদত্যাগ করা উচিত পুলিশমন্ত্রীর। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আদালতে আইনশৃঙ্খলার কথা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন রাহুল সিনহা।

আদালতেই রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা প্রমাণিত! রথযাত্রা নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির

রথযাত্রা বন্ধ করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন গণতন্ত্রের কণ্ঠরোধ করবেন, তাহলে তা বিনাশ কালে বিপরীত বুদ্ধি। মন্তব্য করেছেন রাহুল সিনহা। এর আগে ২০১৩ সালে তিনি নিজের ৪০ দিনের রথযাত্রা করেছেন। তখন গণ্ডগোল হয়নি। সবমিলিয়ে রাজ্যে সাতটি রথযাত্রা এর আগে রাজ্যে বেরিয়েছে। তাতে কোনও গণ্ডগোল হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার সকালে বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক হবে। সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+