কোচবিহারের পরিস্থিতি কাশ্মীরের থেকে কোনও অংশে কম নয়! বললেন বিজেপি নেতা রাজু

ভোট পরবর্তী পর্যায়ে বেছে বেছে বিরোধীদের ওপর হামলা এবং কণ্ঠরোধের চেষ্টা চলছে। তার মধ্যে বেছে নেওয়া হচ্ছে বিজেপি নেতাকর্মীদের।

ভোট পরবর্তী পর্যায়ে বেছে বেছে বিরোধীদের ওপর হামলা এবং কণ্ঠরোধের চেষ্টা চলছে। তার মধ্যে বেছে নেওয়া হচ্ছে বিজেপি নেতাকর্মীদের। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুদের পর এবার অভিযোগ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারে বিজেপি কর্মী হত্যার ঘটনায় তিনি এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। তিনি আরও বলেন, কোচবিহারের পরিস্থিতি কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি থেকে কোনও অংশে কম নয়।

তৃণমূলকে আক্রমণ

তৃণমূলকে আক্রমণ

তৃণমমূল মারবে আর তাঁরা হাতগুটিয়ে বসে থাকবেন, তা আর হবে না। বলেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে একইঞ্চিও জমি ছাড়া হবে না। তৃণমূল যা করবে, তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একতরফা খুন জখন চলতে পারে না, জানিয়ে দিয়েছেন তিনি।

মন্ত্রীকে মস্তান বলে ব্যাখ্যা

মন্ত্রীকে মস্তান বলে ব্যাখ্যা

কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে তিনি মস্তান বলেও আক্রমণ করেছেন। বলেছেন কোচবিহারে একটা মস্তান থাকে। সে গুণ্ডাগর্দি, এলাকাদখলের লড়াই করবে, আৎ বিজেপি চুপ করে বসে থাকবে, তা হতে পারে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

'পুলিশ প্রশাসন ভিড়েছে তৃণমূলের সঙ্গে'

'পুলিশ প্রশাসন ভিড়েছে তৃণমূলের সঙ্গে'

রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ প্রশাসন ভিড়েছে তৃণমূলের সঙ্গে। তিনি আরও বলেছেন, তারা ততটা শান্তশিষ্ট নন। জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।

আক্রমণ অনুব্রত মণ্ডলকেও

আক্রমণ অনুব্রত মণ্ডলকেও

রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর শিখিয়ে দেওয়া কাজই করছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, অনুব্রত মণ্ডল কোনও নিদান দিলে তার পাল্টা দেবে বিজেপি। বিজেপি পড়ে পড়ে মার খাবে না, জানিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলই হোন আর রবীন্দ্রনাথ ঘোষ, বিজেপি জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+