শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে সম্মানহানিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার আলিপুর আদালতে গিয়ে মামলা দায়ের করেন তিনি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

এদিন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, বিজেপির সাংবাদিক বৈঠক থেকে কুণালকে 'পকেটমার'-এর সঙ্গে তুলনা করেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সারদাকর্তা সুদীপ্ত সেনের থেকে মোটা অঙ্কের 'বেতন পাওয়া' কুণাল 'দালাল'-এর কাজ করতেন বলেও আক্রমণ করেন তিনি।

আইনজীবী জানান, এর আগেও কুণালকে 'নটোরিয়াস ক্রিমিনাল' বলেও অভিযোগ করেছিলেন শোভন। এই সব মন্তব্যের জন্যই তিনি আইনি পদক্ষেপ করতে চান কুণাল ঘোষ।

এপ্রসঙ্গে আইনজীবী জানান, শোভন বাবুর মন্তব্য ছিল, 'চিটফান্ডের ধারক-বাহক কুণাল ঘোষ'। কুনাল ঘোষের বিরুদ্ধে তোপ দেগে শোভন চট্টোপাধ্যায় আরও বলেন, 'কুণাল ঘোষের কী যোগ্যতা ছিল ১৫ লক্ষ টাকা দিয়ে সংবাদপত্রের মাথা হয়েছিল।

চিটফান্ডের ধারক-বাহক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন। কে চিটফান্ড এনেছিল'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+