দাবি আদায়ে কিষান মোর্চা! রানি রাসমনি রোডেই শেষ মিছিল, দেখুন ভিডিও

রানি রাসমনি রোডে গিয়ে শেষ হল বিজেপি-র কিষান মোর্চার বিধানসভা অভিযান। কৃষিক্ষেত্রে নানা বিষয় ও কৃষকদের একাধিক দাবি নিয়ে অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

রানি রাসমনি রোডে গিয়ে শেষ হল বিজেপি-র কিষান মোর্চার বিধানসভা অভিযান। কৃষিক্ষেত্রে নানা বিষয় ও কৃষকদের একাধিক দাবি নিয়ে অভিযানের ডাক দেওয়া হয়েছিল। রানি রাসমনি রোডে বাধা পাওয়ারপর বিজেপির কিষান মোর্চার তরফে প্রতীকী আইন অমান্য করা হয়।

দাবি আদায়ে কিষান মোর্চা! রানি রাসমনি রোডেই শেষ মিছিল, দেখুন ভিডিও

রাজ্য বিজেপির সদর দফতর থেকে এদিনের কিষান মোর্চার মিছিল শুরু হয়েছিল। একেবারে সামনের সারিতে ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল। মিছিলে ছিলেন বড়-মেঝো অনেক নেতা।

পুলিশের পক্ষ থেকে বিধানসভা অভিযানের অনুমতি দেওয়া হয়নি। রানি রাসমনি রোডে ব্যারিকেড করে রাখা হয়েছিল।
অন্যদিকে কিষাণ মোর্চার পূর্ব ঘোষণা মতো পুলিশ যেখানে মিছিল আটকাবে, সেখানেই বিজেপির কর্মী-সমর্থকরা বসে পড়েন। কোনও কোনও মহল থেকে অশান্তির আশঙ্কা করা হলেও, সেরকম কিছুই ঘটেনি। পুলিশের তরফে মাইকে প্রচার করে বিজেপি কর্মীদের শান্ত হতে অনুরোধ করা হয়।

বিজেপির কিষান মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল অভিযোগ করেন, কেন্দ্র কৃষকদের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফসলের সহায়ক মূল্যও বাড়িয়েছে। কিন্তু রাজ্যের কৃষকরা সেই সুবিধা পাচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+