ভবানীপুরে ভোটের আশা ও পাওয়ার মধ্যে ফারাক! বিজেপির ফল নিয়ে বিস্ফোরক দিলীপ
ভবানীপুরে ভোটের আশা ও পাওয়ার মধ্যে ফারাক! বিজেপির ফল নিয়ে বিস্ফোরক দিলীপ
ভবানীপুরে (Bhawanipore) বিপুল ভোটে পরাজিত হয়েছে বিজেপি (BJP)। ভোটের ফল বেরনোর পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এই ফলে মানুষের রায় কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেছিলেন। এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, ভবানীপুরে বিজেপি কখনই জেতেনি। যেমনটা আশা করা গিয়েছিল ফল তেমনটাই হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ভবানীপুরে জেতার আশা করেনি বিজেপি
ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি ভবানীপুরে জেতার আশা সেভাবে করেনি। কেননা ওই আসনে তারা কখনই জয়ী হয়নি। প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপির থেকে তৃণমূলের ব্যবধান বাড়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, এর জন্য দায়ী ভয় ও হিংসার পরিবেশ। প্রসঙ্গত প্রচারের শেষ দিন সকালে যদুবাবুর বাজারে বাধা পেয়েছিলেন দিলীপ ঘোষ এবং সাংসদ অর্জুন সিং। কার্যত প্রচার না করেই এলাকা ছাড়তে হয়েছিল তাঁদের।

ভোটের আশা ও পাওয়ার মধ্যে ফারাক
এদিন সকালে দিলীপ ঘোষ বলেছেন, তারা আশা করেছিলেন লিড একটু কম হবে। কিন্তু তা না হয়েছে লিড় বেড়ে গিয়েছে। এব্যাপারে তিনি বলেন, বিরোধী ভোটাররা ভয়ে বেরিয়ে ভোট দিতে যাননি। সেই কারণেই বিজেপির থেকে তৃণমূলের ব্যবধান বেড়ে গিয়েছে। তবে সেখানে যে দলের হার হত এবং বিজেপি সেটা জানত বলেও কার্যন্ত মন্তব্য করেছেন তিনি। কেননা ওই আসনে বিজেপি কোনওদিন জেতেনি। কিন্তু সেখানে বিজেপি লড়াই করেছে বলে দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

বিজেপি টক্কর দিয়েছে
দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেছেন, ভবানীপুরে প্রথম থেকেই হিংসা করেছে তৃণমূল। বিরোধীদের বাধা দেওয়া হয়েছে প্রচারে। তিনি বলেছেন, তৃণমূলের একঝাঁকমন্ত্রী ভবানীপুরে প্রচারে নামলেও, বিজেপি তাতে টক্কর দিয়ে গিয়েছে। তিনি বলেছেন, সিদ্ধান্ত হয়েছিল তৃণমূলকে ফাঁকা ময়দান ছাড়া হবে না, সেই মতোই লড়াই হয়েছে। তবে যে ফল বিজেপি ভবানীপুরে করেছে তার পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

ভবিষ্যতের জন্য বিবেকানন্দকে স্মরণ করেছে বিজেপি
ভবানীপুরে ভোটের ফল পরিষ্কার হওয়া শুরু হতেই বিজেপির তরফে মানুষের মত প্রকাশ না হওয়া এবং রিগিং-এর অভিযোগ তোলা হয়েছে। এই ফলে জমগণের রায় কতটা প্রতিফলিত হয়েছে তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন তুলেছিলেন সুকান্ত মজুমদার, অন্যদিকে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেছিলেন, ভবানীপুরের ভোটে ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। কেননা এই ভোটে ইমেজ খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের। রাজ্য বিজেপির তরফে সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দকে স্মরণ করে দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন। সেখানে বলা হয়েছে, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।












Click it and Unblock the Notifications