রাজ্যে তৃণমূলের উল্টো গুনতি শুরু হয়েছে! বিজেপির কেন্দ্রীয় নেতার মন্তব্যে চাঞ্চল্য
রাজ্যে তৃণমূলের শেষ অবস্থা চলছে। তৃণমূলের উল্টো গুনতি শুরু হয়েছে। মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং রাজ্যের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা সুরেশ পূজারি।
রাজ্যে তৃণমূলের শেষ অবস্থা চলছে। তৃণমূলের উল্টো গুনতি শুরু হয়েছে। অমিত শাহের সমাবেশ থেকে ফেরার পর রাজ্যের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং রাজ্যের অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা সুরেশ পূজারি।

২০১৯-এ তৃণমূলকে ধুলো চাটাবেন তিনি। এমনটাই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি। হুগলির চুঁচুড়ায় ভারতমাতা সেবা সমিতির উদ্যোগে পুজোর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এমনই মন্তব্য করেন সুরেশ পূজারি।
চুঁচুড়ায় সুরেশ পূজারির অভিযোগ, রাজ্যে অমিত শাহের সভায় এর আগে হামলার ঘটনা ঘটেছিল। বাঁকুড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপর ঘোষের ওপর হামলার অভিযোগও তিনি তুলেছে। এছাড়াও চাকদায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনার কথাও এদিন তিনি উল্লেখ করেছেন। কলকাতার মেয়ো রোডে অমিত শাহের সমাবেশ যোগ দিয়ে ফেরার পর বিজেপি পার্টি অফিস এবং নেতা-কর্মীদের বাড়িতে হামলার একাধিক ঘটনা ঘটেছে। সেই কথাও এদিন সুরেশ পূজারি উল্লেখ করেন।
দলের পার্টি অফিস কিংবা কর্মী-সমর্থকদের ওপর হামলাকে তৃণমূলের প্রতি বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি। তাঁর মতে, পশ্চিমবঙ্গে তৃণমূলের শেষ অবস্থা চলছে। রাজ্যের শাসকদলকে আক্রমণ করতে গিয়ে, ২০১৯-এ তৃণমূলকে তিনি ধুলো চাটাবেন বলেও মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications