অমিত শাহের ভোকাল টনিক 'ব্যর্থ'! কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে গড়হাজির ১৪ জেলা
আগে থেকে জানানো হলেও, বিজেপি রাজ্য মিডিয়া সেলের বৈঠকে গড়হাজির ১৪ টি জেলা। বৈঠক ডেকেছিলেন বিজেপির সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ।
আগে থেকে জানানো হলেও, বিজেপি রাজ্য মিডিয়া সেলের বৈঠকে গড়হাজির ১৪ টি জেলা। বৈঠক ডেকেছিলেন বিজেপির সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ। বৈঠকেই তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপির রাজ্য মিডিয়া সেল।

রাজ্যে বিজেপির মিডিয়া সেল সাংগঠনিক ভাবে ৩৭ টি জেলা কমিটিতে বিভক্ত। রবিবারের বৈঠকে হাজির ছিল ২৩ টি জেলা কমিটি। আরও উল্লেখযোগ্য, এই বৈঠকে না থাকা ১৪ টি জেলার মধ্যে রয়েছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তাঁর অধীনে থাকা জেলা মুর্শিদাবাদের বিজেপি মিডিয়া সেলের প্রতিনিধিরা।
সূত্রের খবর অনুযায়ী দলের সংগঠনের এই হালে প্রত্যাশা নিয়েই সংশয় প্রকাশ করেছেন শিব প্রকাশ। রাজ্য সফরে এসে অমিত শাহের ভোকাল টনিকের পরেও, কেন রাজ্যের কর্মীরা জেগে উঠতে পারছেন না, তা নিয়ে যথেষ্টই হতাশ দেখিয়েছে কেন্দ্রীয় ওই নেতাকে। সংগঠনকে চাঙ্গা করতে অনেক দূর যে যেতে হবে, শিব প্রকাশ বৈঠকে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications