নাগরিকত্ব আইনের সমর্থনে কলকাতায় আজ বিজেপির অভিনন্দন যাত্রা, দলের তরফেই 'পাহারাদারের' বন্দোবস্ত

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সোমবার কলকাতায় মহামিছিল বিজেপির। নাম দেওয়া হয়েছে অভিনন্দন যাত্রা।

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সোমবার কলকাতায় মহামিছিল বিজেপির। নাম দেওয়া হয়েছে অভিনন্দন যাত্রা। বেলা একটায় শুরু হবে এই মিছিল। মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে যাবে শ্যামবাজার পর্যন্ত। বিজেপি সূত্রে খবর মিছিলে এখনও পর্যন্ত অনুমতি মেলেনি।

কলকাতায় পথে নামছেন জেপি নাড্ডা

কলকাতায় পথে নামছেন জেপি নাড্ডা

কলকাতায় সোমবার পথে নামছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। নাগরিকত্ব আইনের সমর্থনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অভিনন্দন যাত্রায় হাঁটবেন তিনি।

এখনও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ

এখনও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ

বিজেপি সূত্রে খবর, নির্দিষ্ট সময়ে অনুমতি চাওয়া হলেও, এই কর্মসূচিতে এখনও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। মিছিল নির্দিষ্ট সময়েই হবে বলে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

দলের তরফেই থাকছে 'পাহারাদার'

দলের তরফেই থাকছে 'পাহারাদার'

লোকসভা ভোটের আগে শহরে অমিত শাহের মিছিলে গণ্ডগোল হয়েছিল। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য, সোমবার শহরে জেপি নাড্ডার মিছিলে যতজন মনীষীর মূর্তি পড়বে, সেই মূর্তিগুলি পাহারা দেওয়ার জন্য বিজেপির তরফেই বন্দোবস্ত করা হয়েছে। সেইসব পাহারাদারদের হাতে ওয়াকিটকিও দেওয়া হচ্ছে।

সভাস্থল পর্যবেক্ষণ বিজেপি নেতৃত্বের

সভাস্থল পর্যবেক্ষণ বিজেপি নেতৃত্বের

রবিবার রাতে ওয়েলিংটন এবং শ্যামবাজারে মিছিল শুরু এবং শেষের স্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+